Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিকসের নতুন সদস্যপদ পেল ইরান, আর্জেন্টিনা-সহ ৬ দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, জোহানেসবার্গ: মার্কিন যুক্তরাষ্ট্রের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে আরও ছয় দেশকে ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্যপদ দেওয়া হল। ওই ছয় দেশের মধ্যে রয়েছে আমেরিকার ঘোষিত শত্রু ইরানও। আয়াতুল্লা আল খামেইনির দেশ ছাড়া পূর্ণাঙ্গ সদস্যপদ পাচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া। তবে চর্চা চললেও বাংলাদেশকে ব্রিকসের অন্তর্ভুক্ত করা হয়নি। সূত্রের খবর, ভারেতের আপত্তিতেই ব্রিকসের সদস্যপদ পায়নি শেখ হাসিনার দেশ।

২০০৯ সালে প্রথমে ব্রাজিল, ভারত, চিন ও রাশিয়াকে নিয়ে গড়ে উঠেছিল ব্রিক। পরের বছর সংগঠনে অন্তর্ভুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। যার ফলে আন্তর্জাতিক সংগঠনটির নাম বদলে হয় ব্রিকস। মূলত বিশ্বের পাঁচ অন্যতম শক্তিশালী দেশকে নিয়ে গঠিত সংগঠনে সামিল হতে অনেক দেশ আগ্রহী ছিল। কিন্তু নতুন করে কাউকে সদস্য হিসেবে নেওয়া হয়নি।

বৃহস্পতিবার সংগঠনের বার্ষিক সম্মেলনের শেষ দিনে বর্তমান সভাপতি তথা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামসাফোসা জানান, ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে আরও ছয়টি দেশ সামিল হচ্ছে। আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে ওই ছয় দেশ সদস্য হিসেবে যুক্ত হবে। সবচেয়ে বিস্ময়কর হল, আমেরিকার ঘোষিত শত্রু ইরানকেও সদস্যপদ দেওয়া হয়েছে। চিন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের দেশটিকে সদস্যপদ দেওয়ার জন্য সওয়াল করা হয়েছিল। ইরানকে সদস্যপদ দিয়ে কার্যত ব্রিকসের বর্তমান সদস্য দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে কড়া বার্তা দিল বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

‘সীমান্তে শান্তি বজায় অগ্রাধিকার হওয়া উচিত’, চিনের প্রেসিডেন্টকে বার্তা মোদির

‘যুদ্ধ চাই না, কূটনৈতিক দৌত্য আর আলোচনার সমর্থক’, ব্রিকস সম্মেলনে বললেন মোদি

ব্রিকসে যোগ দিতে চায় পাকিস্তান, আপত্তি থাকতে ভারতের

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা উড়ে গেলেন মোদি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00