Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হেলমেট ছাড়া বাইক চালাতে শিখদের ছাড়, বিল আনা হল ক্যালিফোর্নিয়ায়

বিলের পক্ষে ভোট দিয়েছেন ২১ জন সিনেটর। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন সেনেটর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যালিফোর্নিয়ায় শিখ সম্প্রদায়ের মানুষকে হেলমেট ছাড়া বাইক চালানোর অনুমতি দিতে বিল পাশ হল সেনেটে। বিলের পক্ষে ভোট দিয়েছেন ২১ জন সিনেটর। বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন সেনেটর।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় শিখদের হেলমেট পরার ক্ষেত্রে ছাড় দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছিল আগেই। সিদ্ধান্ত কার্যকর করতে সেনেটে সেনেট বিল ৮৪৭ আনা হয়। সিনেটর ব্রায়ান ডাহলে (Senator Brian Dahle) বিলটি পেশ করেন। সেই বিলের পক্ষে ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ সিনেটর ভোট দিয়েছেন। ২১-৮ ভোটে বিলটি পাশ হওয়ার পরে সেটি এবার পাঠানো হবে অ্যাসেম্বলিতে।

সিনেটর ব্রায়ান ডাহলে সেনেটে বিলটি পেশ করার পরে এক বিবৃতিতে বলেন, ‘ধর্মের স্বাধীনতা এই দেশের একটি মূল ভিত্তি। আমেরিকান হিসাবে, আমাদের ধর্মকে স্বাধীনভাবে প্রকাশ করার অধিকার রয়েছে এবং আমি বিশ্বাস করি যে অধিকারটি সমানভাবে সকলের জন্য হওয়া উচিত। যে আইন কারও ধর্ম প্রকাশ করার ক্ষমতাকে সীমাবদ্ধ করে, তা এই দেশের বিরুদ্ধে যায়।’ তাঁর আরও সংযোজন, ‘প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার একটি সহজ উপায় যারা পাগড়ি বা পটকা পরেন তাদের হেলমেট পরা থেকে অব্যাহতি দেওয়া।’ উল্লেখ্য ২০২১ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে অনুসারে, ক্যালিফোর্নিয়ায় কেবলমাত্র ২১১০০০ শিখ বসবাস করেন, যা আমেরিকায় বসবাসকারী সমস্ত শিখদের প্রায় অর্ধেক।

প্রসঙ্গত কানাডার (Canada) আলবার্টা (Alberta), ব্রিটিশ কলাম্বিয়া (British Columbia), ম্যানিটোবা (Manitoba) এবং অন্টারিও (Ontario) সহ বেশ কয়েকটি প্রদেশে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরা সংক্রান্ত আইন থেকে শিখদের অব্যাহতি দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ায় এই বিল সমর্থন করেছে লিজেন্ডারি শিখ রাইডার্স (Legendary Sikh Riders), শিখ লিজেন্ড অফ আমেরিকা (Sikh Legends of America) এবং শিখ সেন্টস মোটরসাইকেল ক্লাব (Sikh Saints Motorcycle Club)।

বাইক কিনে দিতে রাজি হয়নি বাবা,মর্মান্তিক পরিণতি কিশোরের, আঁতকে উঠছেন সকলে

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

মর্মান্তিক! চালক ও খালাসির উদাসীনতায় ঘাতক লরি পিষল বাইক আরোহীর পা

৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা, চলতি বছরই ‘সেঞ্চুরি’ হাঁকাতে চান অবিবাহিত যুবক

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, ১০ জনকে শনাক্ত করা যায়নি

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে মৃত বেড়ে ১৬, পুড়ে ছাই ১২ হাজার বাড়ি

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে মৃতের সংখা বেড়ে ১০, লুটপাট রুখতে জারি কার্ফু

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলে পুড়ে ছাই ৪ লক্ষ কোটির সম্পত্তি, চলছে লুটপাট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00