Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিরিয়ার রাজধানী দখলে নিল বিদ্রোহীরা, দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট আসাদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঠিক যেন বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি। তবে অবশ্যই প্রেক্ষাপট একেবারে ভিন্ন এবং পরিস্থিতিও ভিন্ন। এই মুহূর্তে বিদ্রোহীদের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতি সিরিয়ায়(Syria Civil War)। দ্রুতগতিতে একের পর শহরের দখল নিচ্ছেন বিদ্রোহীরা। এমনকি রাজধানী দামেস্কও চলে গিয়েছে বিদ্রোহীদের দখলে। এমতাবস্থায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ(Bashar Al Assad) দামেস্ক ছেড়ে পালিয়ে গেলেন অজানা গন্তব্যে।

আরও পড়ুনঃ অগ্নিগর্ভ সিরিয়ায় যুদ্ধে জড়াল হিজবুল্লাহ, দারা শহরের দখল নিল বিদ্রোহীরা

বাশার আল-আসাদের অত্যাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহীদের এই আন্দোলন দীর্ঘদিনের। তবে বর্তমানে আন্দোলনের রূপরেখা পুরোপুরি বদলে গিয়ে তা জনবিদ্রোহে পরিণত হয়েছে। বিদ্রোহীরা রাজধানী দখল নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি আসাদ একটি বিমানে চেপে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুই সিনিয়র সেনা কর্মকর্তা এই খবরের সত্যতা স্বীকার করে রয়টার্সকে তা জানিয়েছেন।

ইতিমধ্যেই সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও দামেস্ক ছেড়ে আন্তর্জাতিক বিমানবন্দর পরিত্যাগ করেছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আসাদের একটি ঘনিষ্ঠ যোদ্ধাবাহিনী সিরিয়ার রাজধানীর আশেপাশ থেকে পাততাড়ি গুটিয়ে তাঁদের অবস্থান ছেড়েছে। অন্যদিকে ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম দল দাবি করেছিল যে তাদের বাহিনী দামেস্কের দিকেই অগ্রসর হচ্ছে। এরপরই তারা ‘অত্যাচারের যুগের সমাপ্তি’ ঘোষণা করে সেই সংক্রান্ত শ্লোগান দিতে শুরু করে।

আরও পড়ুনঃ মুম্বইয়ের রাস্তায় বেপরোয়া গতির বলি উঠতি মডেল, পিষে দিল জলের ট্যাঙ্কার

দামেস্কের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা আসাদের পিতা প্রয়াত নেতা হাফেজ আল-আসাদের একটি মূর্তি ভেঙে ফেলেছে। ফলে এই উল্লাস শুধুই নয়া বিজয়ের একথা বলাই যায়। কিন্তু আসাদের সিরিয়া ত্যাগের পর ওই দেশে কি ঘটতে চলেছে তা এখনই বলা সম্ভব নয়, তবে নিঃসন্দেহে নতুন যুগ আসতে চলেছে সিরিয়ায়, তা সহজেই অনুমেয়।

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

হাড়হিম ঘটনা, সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ার অস্ত্র ভাণ্ডারে ইজরায়েলি হামলা, নিহত অন্তত ১১

পিলে চমকানো খবর, সিরিয়ায় এক গণকবরে মিলল ১ লক্ষ লাশ

নিরাপদে সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার করে ফেরানো হল দেশে

আসাদের পতনের পর সিরিয়ায় আমেরিকার তীব্র বিমান হামলা

সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আর সন্তানরা কোথায় গেলেন?

পতনের মূলে পুতিন ! প্রেসিডেন্ট আল-আসাদের পালানো নিয়ে কী বললেন ট্রাম্প ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00