পিলে চমকানো খবর, সিরিয়ায় এক গণকবরে মিলল ১ লক্ষ লাশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সদ্যই পতন হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। বিদ্রোহীদের ভয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পুতিনের ছায়ায় আশ্রয় নিয়েছেন তিনি। এই ব্যর্থতাও মেনেও নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং ক্ষমতা হস্তান্তরের কথাও বলেছেন।কিন্তু মন থেকে মেনে নিতে পারেন নি তিনি। তাঁর দাবি, সিরিয়া এখন সন্ত্রাসবাদীদের দখলে! দেশ ছাড়ার পর রাশিয়া থেকে প্রথম বিবৃতি দিয়েছেন বাশার। এরমধ্যেই সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স তুলে ধরল বিস্ফোরক তথ্য।

মার্কিনভিত্তিক (সিরিয়া নিয়ে কাজ করা)অ্যাডভোকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স দাবি করেছে, রাজধানী দামেস্কের বাইরের একটি গণসমাধিতে অন্তত ১ লক্ষ জনকে সমাহিত করা হয়েছিল। এদের সবাইকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাক্তন সরকারের আমলে একের পর এক গণহত্যা করা হয়েছিল। তবে গণসমাধিতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা জানান, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণসমাধির একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণসমাধি চিহ্নিত করেছেন। একইসঙ্গে তিনি আরও জানান যে, চিহ্নিত করা পাঁচটি গণসমাধির চেয়ে আরও অনেক গণসমাধি আছে। এসব সমাধিতে শুধু সিরিয়ানরা নয় আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য দেশের নাগরিকদের মৃতদেহও আছে।

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

হাড়হিম ঘটনা, সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ার অস্ত্র ভাণ্ডারে ইজরায়েলি হামলা, নিহত অন্তত ১১

নিরাপদে সিরিয়া থেকে ৭৫ ভারতীয়কে উদ্ধার করে ফেরানো হল দেশে

আসাদের পতনের পর সিরিয়ায় আমেরিকার তীব্র বিমান হামলা

সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আর সন্তানরা কোথায় গেলেন?

পতনের মূলে পুতিন ! প্রেসিডেন্ট আল-আসাদের পালানো নিয়ে কী বললেন ট্রাম্প ?

সিরিয়ায় ১২ দিনে আসাদ সরকারের ২৪ বছরের রাজত্বের অবসান ঘটানোর মাস্টারমাইন্ডকে চেনেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]