কোন ভারতীয় সিনেমার প্রেমে মজেছেন বারাক ওবামা, জানেন কী?

শুক্রবার (২০ ডিসেম্বর), মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর এ বছরের প্রিয় ছবির তালিকা শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরের মতো এ বছরেও পছন্দের ভারতীয় ছবির তালিকা শেয়ার করলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। চলচ্চিত্র এবং গানের প্রতি ঠিক কতটা অনুরাগী বারাক ওবামা, তা মোটামুটি সবারই জানা। প্রতিবছরই বিশ্বজুড়ে তাঁর প্রিয় ছবির তালিকা পেশ করেন বারাক ওবামা। বছর জুড়ে মুক্তিপ্রাপ্ত একাধিক ভাষার ছবি দেখেন বারাক ওবামা। আর তাঁর চোখে সেরা ছবি কোনগুলি, বছর শেষে সোশ্যাল মিডিয়ায় সেগুলি ঘোষণা করেন বারাক ওবামা। ভারতীয় ছবির প্রতিও তাঁর ভালোবাসার কথা জানান। এ বছরও বারাক ওবামা তাঁর প্রিয় চলচ্চিত্রগুলির তালিকা শেয়ার করেছেন। এবং ভক্তদেরকেও সেগুলি দেখার পরামর্শ দিয়েছেন। এ বছর বারাক ওবামার চোখে সেরা ছবি ছিল, পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। যেটি এ বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সেরা পরিচালক হিসেবে পুরস্কারও পেয়েছিলেন পায়েল কাপাডিয়া।

শুক্রবার (২০ ডিসেম্বর), মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর এ বছরের প্রিয় ছবির তালিকা শেয়ার করেছেন। তাতে লেখা রয়েছে- বারাক ওবামার ২০২৪ সালের প্রিয় চলচ্চিত্রগুলি হল, All We Imagine As Light, কনক্লেভ, দ্য পিয়ানো লেসন, দ্য প্রমিস ল্যান্ড, দ্য সীড অফ দ্য স্কেয়ার্ড FIG, ডিউন পার্ট 2, আনোরা, ডিডি। পোস্টের ক্যাপশনে বারাক ওবামা লিখেছেন, ‘এগুলি এমন কিছু ছবি যা আমি চাই আপনারা সবাই দেখুন।’

বারাক ওবামার তালিকায় থাকা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ছবিটির নামই প্রথমে রয়েছে। সুতরাং প্রমাণিত যে, এই ছবিটি বারাক ওবামার মনও জয় করেছে। পরিচালক পায়েল কাপাডিয়ার এই ছবিটি আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসা পাচ্ছে। এই চলচ্চিত্রটি ২০২৪ সালের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল। যাতে পুরস্কার পেয়েছিলেন পাযেল কাপাডিয়া, ছবির দরুণ পায়েল কাপাডিয়া গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতেছিলেন। প্রায় ৩০ বছরের মধ্যে এই ছবিটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র যা কানের মূল প্রতিযোগিতায় পৌঁছেছিল। এই ছবিটিকে অস্কারে পাঠানোর কথা ছিল। কিন্তু ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর পরিবর্তে পরিচালক কিরণ রাও-এর ‘মিসিং লেডিস’কে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। ‘মিসিং লেডিস’ও এখন অস্কারের রেস থেকে বাদ পড়েছে।

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে কমলাকে ভোট দেওয়ার জন্য আহ্বান ওবামা’র

কমলাকে জেতানোর জন্য যা করার তা করব , বার্তা ওবামা দম্পতির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]