ডিজনিল্যান্ডে ঘোরানোর নাম করে নিয়ে গিয়ে ছেলেকে গলা কেটে খুন মায়ের!

Share:

নিজস্ব প্রতিনিধি :একজন সন্তান সবচেয়ে বেশি নিরাপদ তার বাবা-মায়ের কোলে।কিন্তু সেই বাবা-মা যদি খুনি হয় তবে আর কোথায় নিরাপদ জায়গা ?এই প্রশ্ন এখন উঠছে আমেরিকায়।১১ নছর বয়সী সন্তানকে নিয়ে ডিজনিল্যান্ডে তিন দিনের ছুটি কাটাতে গিয়েছিল ভারতীয় বংশোদ্ভূত এক মহিলা।কিন্তু সেখানে গিয়ে ছেলেকে নির্মমভাবে ছেলেকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সরিতা রামারাজুর,বয়স ৪৮ বছর। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়া পুলিশ ওই সরিতাকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে,২০১৮ সালে বিবাহবিচ্ছেদের হয় সরিতার।তাদের কোলে এক সন্তানও ছিল।কিন্তু সরিতা তাদের সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। এরপর থেকে একাই সন্তানকে বড় করে তুলছিলেন সরিতা। তবে নিয়ম অনুযায়ী সন্তানকে কাছে রাখার অধিকার বাবারও আছে। নিয়ম অনুযায়ী গত ১৯ মার্চ সরিতাতে তার প্রাক্তন স্বামীর হাতে সন্তানকে তুলে দিতে হত। কিন্তু তার আগেই নিজের সন্তানকে নির্মমভাবে খুন করলেন সরিতা।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে,সরিতাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।তাঁকে ও তার প্রাক্তন স্বামীকেও জিজ্ঞাসাবাদ চলছে। কোন কারণে সন্তানকে খুন করলেন তা জানার চেষ্টা করেছে তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে ছেলেকে ফেরত দিতে চান নি সরিতা। তাই তাকে খুন করার সিদ্ধান্ত নেন। এমনকী তিনি নিজেও আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ছেলেকে খুন করার পর নিজেও ঘুমের বড়ি খেয়ে নেন।

জানা যায়,সরিতা রামারাজু ছেলেকে নিয়ে প্রথমে ক্যালিফোর্নিয়া থেকে চলে যান। ছেলের সঙ্গে সান্তা আনার একটি মোটেলে থাকতেন। এরপর তিনি ডিজনিল্যান্ডে যাওয়ার তিন দিনের পাস কিনেছিলেন। ১৯শে মার্চ রামারাজুর মোটেল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ডিজনিল্যান্ডে যাওযার কথা ছিল তাঁর। এরপর ছেলেটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ারও কথা ছিল।ওইদিন সকাল ৯.১২ মিনিটে তিনি ৯১১ নম্বরে ফোন করে জানান যে তিনি তার ছেলেকে খুন করেছেন এবং আত্মহত্যার জন্য ওষুধ খেয়ে ফেলেছেন। এরপরই ঘটনাস্থলে ছুটে আসেন দেশটির পুলিশ।

ট্রাম্পের পোস্ট দেখেই গুঁড়িয়ে দেওয়া হলো গৃহহীনদের তাঁবু

‘ভেবে দেখুন’- বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক মার্কিন নাগরিকদের সতর্কবার্তা ট্রাম্পের

অভিবাসীদের জন্য নয়া নিয়ম, গ্রিনকার্ড নিয়ে আরও কড়া হল মার্কিন সরকার   

রেললাইনের কাছেই ভেঙে পড়ল বিমান, মৃত ৩

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দূতের সঙ্গে ৪ ঘন্টা বৈঠক পুতিনের, জট কী কাটল?

আমেরিকায় পতিতালয় কেলেঙ্কারিতে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত

শিশুদের যৌন হেনস্থার দায়ে আমেরিকায় ভারতীয় নাগরিকের ৩৫ বছরের কারাদণ্ড

ইরানের উপর হামলার আশঙ্কা, মার্কিন যুদ্ধবিমানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]