Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কফিতে বিষ মিশিয়ে স্বামীকে প্রাণে মারার চেষ্টা, গ্রেফতার মার্কিন তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর সঙ্গে সাপে-নেউলের সম্পর্ক। কয়েকমাস ধরে স্বামীর কফিতে বিষ মিশিয়ে প্রাণ মেরে ফেলার চেষ্টা করছেন এক মার্কিন তরুণী। সেই অপরাধে পুলিশের জালে জড়িয়েছে ওই তরুণী। 

মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, টুকসনের মেলোডি ফেলিকানো জনসনের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা, উত্তেজনাপূর্ণ হামলার চেষ্টা এবং পানীয়তে বিষ প্রয়োগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সেই অভিযোগ দায়ের করেছে গ্র্যান্ড জুরি।  

ওই মার্কিন তরুণীর স্বামী রবি জনসন জানিয়েছেন গত মার্চ মাস থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন। আর ঠিক তখন থেকেই তিনি তাঁর কফিতে খারাপ স্বাদ লক্ষ্য করতে শুরু করেন।

পুলিশ সূত্রে খবর, জনসন মার্কিন বিমান বাহিনীতে কর্মরত। ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পর তাঁরা নিজেরা একমাত্র সন্তানের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন।

মিস্টার জনসন আদালতে জানিয়েছেন, কফি খাওয়ার ভান করে তিনি গোপনে ক্যামের সেট করেছিলেন। যেখানে ফুটেজে দেখা গিয়েছে, মিসেস জনসন ব্লিচ নেন, একটি পাত্রে ঢেলে দেন। তারপর কফি মেকারে মিশিয়ে দেন। এরপরই তাঁর স্বামী পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মিঃ জনসন পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রী, তাঁর মৃত্যুর ছক কষছিলেন। অভিযুক্তকে পিমা কাউন্টি জেলে 250,000 ডলারের বন্ডে রাখা হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00