Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্পেনের পর দুবাই, বিখ্যাত শিল্প সংস্থার সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে স্পেন সফরে একাধিক বাণিজ্য সম্মেলনে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর গন্তব্য দুবাই। সেখানে হতে চলেছে শিল্প সম্মেলন। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বখ্যাত লুলু গ্রুপের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা।

বুধবার বার্সেলোনা থেকে দুবাই এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেখানে যোগ দেবেন শিল্প সম্মেলনে। লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। যোগ দেবেন একাধিক বৈঠকে। পাশাপাশি সেখানকার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন।   

প্রসঙ্গত, মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে বাংলায় বিনিয়োগের আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী।  শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও বলেন তিনি। বাংলায় বিনিয়োগ টানতে বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরের পর দুবাইতেও ঠাসা কর্মসূচী নিয়ে রওয়ানা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00