সরে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল, ধাক্কা খেয়ে ভেঙে গেলে মহা বিপর্যয় ঘটবে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গের কথা কে না জানে(হিমশৈল)। কিন্তু আপনি কী জানেন একটু একটু করে সরে যাচ্ছে এই হিমশৈল। ‘এ২৩এ’ নামের এ হিমশৈল আয়তনে ৩ হাজার ৮০০ বর্গকিলোমিটার (দেড় হাজার বর্গমাইল), যা আকারে ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের দ্বিগুণের বেশি। হিমশৈলটির ঘনত্ব ৪০০ মিটার (১ হাজার ৩১২ ফুট)। বিজ্ঞানীরা বলছেন, ‘এ২৩এ’ নতুন করে ২০২০ সাল থেকে উত্তর দিকে সরে যেতে শুরু করেছে। এর আগে সাউথ অর্কনে দ্বীপপুঞ্জের কাছে এক বিশাল ঘূর্ণাবর্তে ঘুরছিল এই হিমশৈলটি। ধাক্কা খেয়ে এটি একপর্যায়ে ভেঙে টুকরো হয়ে গলে যেতে পারে।

এই নিয়ে ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে(বিএএস)জানিয়েছে, হিমশৈলটি এখন আরও উত্তরে ভেসে চলেছে। বিএএসের এক সমুদ্রবিজ্ঞানী অ্যান্ড্রু মেইজার্স বলেন, ‘দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর এ২৩এ আবার সরে যাচ্ছে—এটা দেখা সত্যিই রোমাঞ্চকর! এর আগে অ্যান্টার্কটিক মহাসাগর থেকে যেসব বড় হিমশৈল সরে গেছে, এ২৩এ সেই একই পথ অনুসরণ করে কি না, আমরা তা দেখার জন্য তাকিয়ে আছি।’

বিজ্ঞানীরা বলছেন, এ২৩এ শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে সরে আটলান্টিক মহাসাগরে যাবে। সেখানে হিমশৈলটি উষ্ণ জলের সঙ্গে মোকাবিলা করতে হবে। এরপর এটি ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে। ‘এ২৩এ’–এর পুরুত্ব এতটাই বেশি যে এর নিম্নভাগ দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরের তলদেশ স্পর্শ করেছিল। আর সেখানেই স্থির হয়ে ছিল ৩০ বছরের বেশি সময়।

জীবন্ত মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এই পরজীবী, মেক্সিকোতে প্রকাশ্যে ৫০৮৬টি কেস

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

২৪ ঘন্টা নয়, একদিন হবে ২৫ ঘণ্টার! কিন্তু কবে?

মৃত্যুর আগে ঘটে হাড়হিম ঘটনা, যা বলছে বিজ্ঞান

অমরত্বের দিকে এগোচ্ছে মনুষ্য জাতি? মানব ক্লোনিং থেকে ন্যানো টেকনোলজি তেমনই ইঙ্গিত দিচ্ছে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]