Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৩ হাজার ফুট থেকে লাফ মারলেন ১০৪ বছরের মার্কিন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স শুধুমাত্র সংখ্যা মাত্র। আসল হল ইচ্ছাশক্তি। পৃথিবীতে কত মানুষ কত আশ্চর্য ক্ষমতার অধিকারী। যা তাক লাগিয়ে দেয় বিশ্বকে। তেমনই বয়সকে তুচ্ছ প্রমাণ করে ১৩ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ মারলেন শতবর্ষী এক মহিলা। জানলে অবাক হবেন মহিলার বয়স ১০৪ বছর। এই বয়সেই স্কাইডাইভ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন মহিলা। ইতিমধ্যেই  সবচেয়ে বেশি বয়সী স্কাইডাইভার হিসেবে রেকর্ড করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) ১৩ হাজার ফুট উপর থেকে মার্কিন মহিলা ডরোথির স্কাইডাইভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ভিডিওটি শেয়ার করে স্কাইডাইভের আয়োজনকারী শিকাগোর একটি সংস্থা। ভিডিওতে দেখা যায়, ১০৪ বছর বয়সী মহিলা স্কাইডাইভ করছে। প্রশিক্ষকসহ ১৩ হাজার ফুট উপর থেকে নেমে আসছেন ডরোথি। মাটিতে অবতরণের পর আশপাশের মানুষ উল্লাসে চেঁচিয়ে ওঠেন। হাততালি দিতে থাকেন সবাই। সঙ্গে সঙ্গে ভাইরাল হয় ভিডিওটি।

গিনেস বুকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে স্কাইড্রাইভার হিসেবে নথিভুক্ত রয়েছে সুইডেনের এক নারীর নাম। ২০২২ সালে ১০৩ বছর ২৫৯ দিনের এক মহিলা এই রেকর্ড গড়েন।  

ইন্সটাগ্রাম থেকে প্রেম, প্রেমিকের জন্য সুদূর আমেরিকা থেকে অন্ধ্রপ্রদেশে তরুণী

কপালের নাম গোপাল, ভুলে যাওয়া লটারিতে কোটি টাকা জিতলেন মার্কিন মহিলা

বিমানের মধ্যেই বাড়ি তৈরি করে বসবাস যুক্তরাষ্ট্রের মহিলার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00