Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেই পানীয় জল, দক্ষিণ গাজায় আটকে ১০ লাখের বেশি ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ দক্ষিণ গাজায় আটকা পড়েছে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, সেখানে নেই বিশুদ্ধ পানীয় জল, নেই চিকিৎসা, এমনকি শৌচাগারের অভাবে ভুক্তভোগী তাঁরা। তার ওপর রয়েছে তীব্র খাদ্যসংকট।

এছাড়াও গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (১৪ জুন) ইজরায়েলি হামলায় গাজায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

এমতাবস্থায় ক্রমশ জটিল হয়ে পড়েছে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি। বাইডেন জানিয়েছেন, গাজায় খুব শিগগির যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন না তিনি।তবে তিনি এখনো আশা ছাড়েননি। এখনও যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছেন তিনি।

অন্যদিকে বাইডেন গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক’ সাড়া দিয়েছে হামাস। আর তাতেই শান্তির পথ দেখতে পেয়েছিল মধ্যস্তাকারী দেশগুলি।হামাস জানিয়েছিল, তাঁরা চায় এমন এক যুদ্ধবিরতি, যার মধ্য দিয়ে গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে যখন মধ্যপ্রাচ্য সফর করেন। তখন হামাস তাঁদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছিল, ব্লিঙ্কেনকে সরাসরি ইজরায়েলের ওপর চাপ দিতে। যু্দ্ধ বিরতির প্রস্তাব নিয়ে যাতে ইজরায়েল ভ্রুক্ষেপ করে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ বিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটদান ও হয়েছিল। পক্ষে ১৪ টি ভোট পড়েছিল। যদিও ভোটদান দিতে অস্বীকার করেছে রাশিয়া। এই প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায় তীব্র হামলা বন্ধ রাখে নি ইজরায়েল।গত ৭ অক্টোবরের পর ইজরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ২৬৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৫ হাজার ১০৩ জন।

ইজরায়েলের বিমান হামলায় সপরিবারে প্রাণ হারালেন হামাসের শীর্ষ নেতা

গাজার শরণার্থী শিবিরে ইজরায়েলের বিমান হামলায় নিহত ৪০

গাজা শরণার্থী শিবিরে সাত দিনে ৬৩ বার বোমা হামলা ইজরায়েলের

এক ঘন্টায় ইজরায়েলি বিমান হামলায় নিহত ৪৮ ফিলিস্তিনি

ইজরায়েলি হামলায় খান ইউনিসে নিহত অন্তত ৭ ফিলিস্তিনি

ইজরায়েলি বিমান হামলায় নিহত আরও ১২ জন ফিলিস্তিনি

গাজা ভূখণ্ডে ইজরায়েলির প্রবেশ, জ্বালিয়ে দেওয়া হল গাড়ি

গাজায় জল বিতরণী পয়েন্টে ইজরায়েলি হামলায় নিহত শিশু সহ ৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00