নিজস্ব প্রতিনিধি: শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। আজ থেকেই শুরু হবে শুভ সময় শুরু হবে কিছু রাশির জাতকদের। ২১ অগস্ট অর্থাৎ আজ বৃহস্পতিবার শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে। জ্যোতিষশাস্ত্রে, শুক্রের এই রাশিচক্রের পরিবর্তনকে খুব বিশেষ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুক্রকে সৌন্দর্য, প্রেম, শিল্প, সুখ ও সমৃদ্ধির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে যখনই শুক্রের গ্রহ পরিবর্তন হবে তখনই তা দেশ ও বিশ্বের উপর ব্যাপক প্রভাব ফেলবে। শুক্রের এই রাশিচক্রের পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। শুক্র ২১ অগস্ট অর্থাৎ আজ ভোররাত ১:২৫ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করছে। শুক্র সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতে অবস্থান করবে। তারপরে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে জেনে নেওয়া যাক ভাগ্যবান রাশি কারা কারা…
মেষ: ব্যবসায় অগ্রগতি নতুন সুযোগ আসবে এবং শিক্ষার্থীরা সাফল্য পাবে। বিবাহিত জীবনে সুখ ও শান্তি আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে।
কন্যা: এই সময়টি কন্যা রাশির জন্য খুবই অনুকূল হবে। আপনি নতুন মানুষের সঙ্গে দেখা করবেন, যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হবে। পারিবারিক এবং সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
ধনু: ধনু রাশি জাতক জাতিকাদের ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে নতুন আয়ের সুযোগ আসবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। যা আপনার সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভালোবাসা বৃদ্ধি পাবে।
মকর রাশি: এই রাশির জাতকদের স্বাস্থ্যের উন্নতি সম্ভাবনা রয়েছে। তবে ঋণ অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। এই সময়ে আপনার আর্থিক সুবিধা বৃদ্ধি পেতে পারে যা জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবে।