নিজস্ব প্রতিনিধি : রবিবার (৩ নভেম্বর) চাঁদ সারাদিন বৃশ্চিক রাশিতে বিরাজ করবে। বৈদিক পঞ্জিকা মতে আজ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজ রাত ১০টা ৫ মিনিট পর্যন্ত দ্বিতীয়া থাকছে। গোটা দেশে পালিত হচ্ছে ভাইফোঁটা। এদিকে সূর্য তুলা রাশিতে অবস্থান করছে। গণনা অনুসারে আজ সৌভাগ্য যোগ ও শোভন যোগের শুভ প্রভাব রয়েছে। আজ সারাদিন থাকবে অনুরাধা নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে আজকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। অন্যদিকে রবিবার হল সূর্য দেবতার প্রিয় দিন। জেনে নিন আজকের দিনে ভাগ্যবান হতে চলেছে কোন রাশির জাতকরা।
মিথুন : এই রাশির জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে। আজ সারাদিন আপনার খুব ভাল যাবে। তবে দুর্ঘটনা ও রক্তপাত সম্পর্কে সতর্ক থাকুন। বাড়িতে আপনার পছন্দের রান্না হতে পারে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে কাল কোথাও বেড়াতে যেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। আর্থিক দিক মজবুত থাকবে।
কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে সাদা আর হলুদের উপর পোশাক পরতে পারেন। এই রং আপনার জন্য শুভ হবে। এই রং দুটো অর্থ ও সম্মান বাড়াবে।
কর্কট : আজকের দিনটি একটু সতর্ক থাকুন। তবে আজ শোভন যোগের শুভ প্রভাবে কেরিয়ারে বিশেষ উন্নতি করতে চলেছেন এই রাশির জাতকরা। সব কাজেই ভাগ্যকে নিজের পাবেন। আর্থিক দিক ভাল থাকবে। পরিবারে আজ সারাদিন সুখ ও শান্তি থাকবে।
কোন রংয়ের পোশাক পরবেন : এই রাশির জাতকেরা রুপালি, সোনালি, সাদা ও লাল রঙের পোশাক পরতে পারেন।
কন্যা : আজ সূর্যদেবের আশীর্বাদ থাকবে এই রাশির জাতকদের উপর। নিজের পুরনো সব অসম্পূর্ণ কাজ আপনি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে পারবেন। জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
কোন রংয়ের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সোনালী রং অত্যন্ত শুভদায়ক।
ধনু : আজ সৌভাগ্য যোগের শুভ প্রভাবে কার্যকরী ও লাভজনক দিন হবে। আজ মোটা টাকা পকেটে আসতে চলেছে। তবে কিছু ব্যয় ও হতে পারে। পরিবারের সদস্যদের পাশে পাবেন আপনি। কর্মক্ষেত্রে ভাল জায়গা পাবেন।
কোন রংয়ের পোশাক পরবেন : পোশাকের রং হলুদ, গোলাপি, হালকা লাল রাখতে চেষ্টা করুন। সবদিক দিয়ে অনেক ভাল থাকবেন। বাড়ি ঘরের রং হলুদের উপর ভরসা করলে অর্থ সম্মান দুইই আসবে।