নিজস্ব প্রতিনিধি: বর্তমান যুগে দাঁড়িয়ে কিছু মানুষ টাকা সঞ্চয় করে তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার কিছু মানুষ কোনও দ্বিধা ছাড়াই টাকা খরচ করেন। জ্যোতিষশাস্ত্রে অনুরূপ কিছু রাশিচক্রের কথা উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয়ে যে, এই সকল রাশির জাতকরা জলের মতো টাকা খরচ করতে পারদর্শী হয়। এই মানুষগুলো তাঁদের ইচ্ছে পূরণের জন্যে যেকোনও সীমা পর্যন্ত যেতে পারে। তাই টাকা তাঁদের কখনই সঙ্গে থাকেনা। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকরা টাকা খরচ করতে এক্সপার্ট হয়?
বৃষ: বৃষ রাশির জাতকরা খুব খরচ করতে ভালোবাসেন। এই মানুষগুলো বিলাসবহুল জীবন পছন্দ করেন। তারা বিশ্বাস করেন যে, তাঁদের কাছে টাকা হাতের ময়লার মতো।
সিংহ: সিংহ রাশির জাতকরা প্রয়োজনীয় জিনিসপত্র পেছনে ফেলে অর্থ ব্যয়ের দিকে এগিয়ে যান। এরা প্রচুর ব্যয় করতে ভালোবাসেন।
তুলা: তুলা রাশির জাতকরা বস্তুগত সুখের প্রতি আকৃষ্ট হন। এই লোকেরা কেবল তাঁদের নিজস্ব শখের জন্যই নয়, বরং বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের উপর টাকা খরচ করতে ভালোবাসেন।
বৃশ্চিক: এই রাশির জাতকরা ব্যয়ের ক্ষেত্রে অন্য কারো থেকে কম নয়। এই মানুষরা জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ভালোবাসেন। অন্যদের কথা চিন্তা না করেই প্রচুর অর্থ ব্যয় করেন।
কুম্ভ: এই রাশির জাতকরা টাকা সঞ্চয়ের চিন্তা না করেই টাকা খরচের ক্ষেত্রে এগিয়ে থাকেন। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা খরচ করতে উদ্যত হন।