নিজস্ব প্রতিনিধি: ১৮ মে কেতু এবং ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দুটি প্রভাবশালী গ্রহ সিংহ রাশিতে ২৮ জুলাই পর্যন্ত অবস্থান করবে। এই গ্রহগুলি একে অপরের খুব কাছাকাছি আসছে। ১৮ বছর পর তারা সিংহ রাশিতে একটি সংযোগ তৈরি করছে। জ্যোতিষীরা এই সংযোগকে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করছে
মঙ্গল গ্রহ শক্তি, যুদ্ধ এবং ক্রোধের কারক হলেও কেতুকে ক্ষতি এবং মুক্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। উভয়ের মিলন দ্বিগুণ শক্তি, বিস্ফোরণ এবং ধ্বংসের পরিস্থিতি তৈরি করতে পারে। জ্যোতিষীরা বিশ্বাস করেন যে এই ঘটনা বিশ্বব্যাপী চরম পরিস্থিতির সৃষ্টি করতে পারে। মঙ্গল-কেতু জুটি যুদ্ধ, বিমান দুর্ঘটনা, ভূমিধস এবং রাজনৈতিক উত্থানের মত ঘটনার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
রাশিয়া ইউক্রেন, ইজরাইল ইরানের যুদ্ধ পরিস্থিতি, ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং কম্বোডিয়া-থাইল্যান্ড যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই কাকতালীয় ঘটনাটিকে আরও সংবেদনশীল বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বলছেন এই সংযোগের প্রভাবে কিছু জায়গায় ক্ষমতা পরিবর্তন হিংসা খুন বিদ্রোহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
কেতু এবং মঙ্গলের সংযোগের প্রভাব কিছু রাশির জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে। মেষ, বৃষ, কর্কট, কন্যা এবং মীন রাশির জাতকদের আগামী তিনদিন সতর্ক থাকতে হবে। এই রাশির জাতকদের ২৮ জুলাই পর্যন্ত কোন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তাভাবনা করতে হবে এবং কথাবার্তায় সংযম বজায় রাখতে হবে। অন্যথায় জাতকরা সমস্যা এবং বাধার সম্মুখীন হতে পারেন। তবে মনে রাখবেন, খারাপ সময় যেমন আসে তেমন কেটেও যায়। এবারও ভাল সময় আসবে। অপেক্ষা শুধু নতুন সূর্যের।