কুম্ভ : শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। কেননা এই রাশির অধিপতি শনিদেব। আজ হল শনিদেবের প্রিয় দিন। আজকের দিনে এই রাশির জাতকদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। পাশাপাশি সতর্ক থাকতে হবে এই রাশিদের। দুশ্চিন্তা বাড়বে। কাজে ভুল হতে পারে। শারীরিক দিক থেকে অলসতা ও ম্যাজমেজে ভাব দেখা দেবে। যে কোন ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন।
কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক পরতে পারেন।
কি করলে ভালো থাকবেন : প্রতি শনি ও মঙ্গলবার যেকোনও হনুমান মন্দিরে নিখুঁত যে কোনও একটা সুমিষ্ট ফল আর যে কোনও রঙের সুগন্ধি ফুল দিয়ে প্রণাম করে আসুন।
মকর : আজকের দিনে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। শারীরিকভাবে অস্বস্তি দেখা দিতে পারে। মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তবে হাতে অর্থ আসবে। পরিবারের সঙ্গে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। অযথা তর্কে জড়াবেন না। শান্ত থাকার চেষ্টা করুন।
কি করলে ভাল থাকবেন : সাদা শাপলা ফুল যেকোন নিকটবর্তী শিব মন্দিরে রেখে আসুন।
কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে চেষ্টা করুন পোশাকের রংটা সবুজ, আকাশি, হালকা বা একটু গাঢ় হলুদের মধ্যে রাখতে। এতে দেহমন কর্ম ও পারিবারিক ক্ষেত্রের অস্বস্তি অনেকটাই কাটবে। অধিকাংশ শুভ প্রচেষ্টায় সাফল্য আসবে।
বৃশ্চিক : আজকের দিনে মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ হতে পারে। মানসিক অশান্তির মধ্যে আজকের দিনটা কাটবে।
কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক পরতে পারেন।