Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদিত্য রায় কাপুরকে বলিউডে জায়গা করে দিতে এগিয়ে এসেছিলেন ইমরান, কী করেছিলেন জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোহিত সুরির ‘আশিকি ২’তে অভিনয় করে ওভারনাইট সেনসেশন হয়ে উঠেছিলেন আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর। সিনেমার প্রধান এই জুটিকে ঘিরে সেই সময় যে উন্মাদনা দেখা দিয়েছিল তা কার্যত ছিল অভূতপূর্ব। আদিত্য রায় কাপুরের ‘আশিকি ২’তে অভিনয় করেছিলেন রাহুল জয়কার চরিত্রে। মোহিত সুরির কিন্তু এই চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন তাঁর প্রথম নায়ক ইমরান হাশমিকে। মোহিতের ‘জন্নত ২’ সিনেমার মুখ্য অভিনেতা ইমরান আগের একটি সাক্ষাৎকারে ‘আশিকি ২’র প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ প্রকাশ করেছিলেন।

অহন পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ পরিচালনা করেছেন মোহিত সুরি। সিনেমাটি বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে। চারদিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ‘সাইয়ারা’। ইতিমধ্যেই অনেকে ‘সাইয়ারা’কে মোহিতের ব্লকবাস্টার আশিকি ২-এর সঙ্গে তুলনা করতে শুরু করেছে। আশিকি ২ তে অভিনয় করুন ইমরান, এমনটাই চেয়েছিলেন মোহিত। এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলি তিনি প্রত্যাখ্যান করেছিলেন, অথচ পরে সেগুলিই ব্লকবাস্টার হয়। এর মধ্যে ছিল আশিকি ২-এর নাম। এই সিনেমাটির প্রযোজক ছিলেন মহেশ ভাট। মহেশ ভাট এবং মোহিত সুরি উভয়েই বিশ্বাস করতেন যে ইমরানই আশিকি ২ এর জন্য উপযুক্ত।

প্রত্যাখ্যানের নেপথ্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান হাশমি বলেছিলেন, “আশিকি এমন একটি ফ্র্যাঞ্চাইজি যেখানে নতুন মুখদের নিয়ে কাজ করা প্রয়োজন। কারণ মূল ছবির (রাহুল রায়, অনু আগরওয়াল) মতোই এরও প্রধান জুটি কারা হবে সে সম্পর্কে দর্শকদের মনে কোনও ধারণা ছিল না। আশিকি ২-তে এমন অভিনেতাদের নিয়ে কাজ করানো উচিত বলে আমার মনে হয়েছিল যাদের কোনও নির্দিষ্ট ভাবমূর্তি নেই। তাই, আমি ছবিটি করতে চাইনি। ”

আশিকি ২ বক্সঅফিসে ঝড় তুলেছিল। এ নিয়ে কি মনে কোনও অনুশোচনা রয়েছে ইমরানের? উত্তরে তিনি বলেছেন, “আমি এর জন্য অনুশোচনা করি না। সেই সময় এটা আমার কাছে সম্পূর্ণ যুক্তিসঙ্গত মনে হয়েছিল। মানুষ হয়তো অতীতের দিকে তাকিয়ে প্রশ্ন করতে পারে, ছবিটি তো ভাল ব্যবসা করেছিল। ভাল ব্যবসা করার কারণই ছিল সিনেমায় আসা নতুন মুখ। আমার মনে হয় না যে আমি সেই সময় বিশেষ কিছু যোগ করতে পারতাম এই সিনেমায়। আমি তখন অন্য একটি ছবির শুটিং করছিলাম।”

ইমরান হাশমি এবং মোহিত সুরি এর আগে জেহর (২০০৫), কলিযুগ (২০০৫), আওয়ারাপন (২০০৭)এবং মার্ডার ২ (২০১১) ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00