‘শুট্যিং সেটে চরম অপমান’ জীবনের ওঠাপড়ার লড়াই স্মৃতিচারণা করলেন চিরঞ্জীবী

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণের মেগাস্টার চিরঞ্জীবী গত চার দশক ধরে তাঁর ভক্তদের একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে আসছেন দর্শকদের। এমনকী তেলুগু সিনেমার সবচেয়ে বড় তারকাদের মধ্যে অন্যতম হল চিরঞ্জীবী। সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা নেহাতই কম নয়। তবে চিরঞ্জীবীও তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে অনেক লড়াই করেছিলেন। নিজের যন্ত্রণা ভরা দিনগুলোর কথা স্মরণ করে একটুকরো স্মৃতি তুলে ধরলেন অনুরাগীদের উদ্দেশ্যে। জানালেন, জুনিয়র শিল্পী হিসাবে কাজ করার সময় শুট্যিং সেটে কীভাবে অপমানিত হয়েছিলেন তিনি। অবশ্য তিনি এই অপমানগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন। এগুলোই ছিল তাঁর সফল হওয়ার অন্যতম কারণ।

কেরিযারের প্রথম দিকের লড়াই স্মৃতিচারণা করে চিরঞ্জীবী বলেন, ‘আমি অনেক জুনিয়র আর্টিস্ট ছাড়াও জগ্যা এবং সারদার মতো বিশিষ্ট অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। একদিন সেটে আমার উপর চিৎকার করা হয়েছিল। অপমান করা হয়েছিল আমাকে।তাঁরা আমায় জিজ্ঞেস করল। ‘আপনি কি মনে করেন আপনি একজন সুপারস্টার?’

অভিনেতার কথায়, সেদিনই থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি একজন সুপারস্টার হবেন। দীর্ঘশ্বাস ফেলে জানিয়েছেন,‘একমাত্র তিনি জানেন আজকের এই জনপ্রিয়তা পেতে কতটা কঠোর পরিশ্রম করেছেন।’

উল্লেখ্য, চিরঞ্জীবী তাঁর আসন্ন ছবি বশিষ্ঠ পরিচালিত ‘বিশ্বম্ভরা’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে ভোলা শঙ্কর অভিনেতা ছাড়াও, ত্রিশা কৃষ্ণান, সুরভী, হর্ষবর্ধন, ভেনেলা কিশোর, প্রবীণ ও ইশা চাওলার মতো অভিনেতারাও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘বিশ্বম্ভরা’ ছবিটি  আগামী ১০ ই জানুয়ারী, ২০২৫ এ তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি এবং মালায়ালাম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

ডিসকাউন্ট দিয়ে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, শুরু জোর চর্চা

সইফের ফ্ল্যাটে মেলেনি হামলায় ধৃত শরিফুলের আঙুলের ছাপ

তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

হাতে চওড়া ব্যান্ডেজ! গুরুতর আহত কার্তিক,তবু বন্ধ হল না শুটিং

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]