Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিরো আলমের উপর হামলার প্রতিবাদে সরব জাতিসংঘ

পাশাপাশি সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের দাবি জানিয়েছেন জাতিসংঘ অফিসার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের চর্চিত গায়ক-নায়ক হিরো আলম কে নিয়ে বিতর্ক থামার নাম নেই কোনও মতেই। বর্তমানে তিনি ঢাকা-১৭ (Dhaka 17) আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়ছেন। তবে গতকাল ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের কর্মীদের হাতে বেধড়ক মারধর খান প্রার্থী হিরো আলম ওরফে আশরাফুল হোসেন আলম। মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোমবার বেলা ৩টে নাগাদ ঢাকার বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন হিরো আলম। ভোটকেন্দ্রের ভেতর থেকে তাঁকে তাড়া করে বাইরে এনে বেধড়ক পেটালেন নৌকা শিবিরের লোকজন। আক্রমণ থেকে বাঁচতে রীতিমতো প্রাণ হাতে নিয়ে দৌড়তে থাকেন হিরো। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁকে ধরে রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাথি, কিল, চড় মারতে থাকেন আওয়ামি লিগের কর্মীরা। এবার হিরো আলমের উপর এই অকথ্য মারধরের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে গিয়ে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় তিনি যথেষ্ট উদ্বিগ্ন। পাশাপাশি সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের দাবি জানিয়েছেন জাতিসংঘ অফিসার। তাঁর কথায়, প্রত্যেকের মৌলিক মানবাধিকার রয়েছে, তাই তাঁদের সুরক্ষিত করার দায়িত্ব দেশের সরকারের। উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা চিহ্নে নির্দল প্রার্থী হয়েছিলেন হিরো আলম। তবে ইতিমধ্যেই পুলিশের দখলে গিয়েছে বিষয়টি। এদিন ভোটের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কয়েকজন কে আটক করেছে পুলিস। 

প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, লাঙল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, একতারা প্রতীকে নির্দল প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির কাজী রশিদুল হাসান, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন, ট্রাক প্রতীকে স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন ও সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান। এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার রয়েছে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

পরকীয়ার জেরে গণধোলাই, প্রেমিক-সহ হিরো আলমের স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

প্রচারে বেরিয়ে আক্রান্ত হিরো আলম

ফের ডিগবাজি, নির্বাচনে লড়ছেন হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেতে আবেদন হিরো আলম-সহ ৫৬১ প্রার্থীর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00