Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রার্থীপদ ফিরে পেতে আবেদন হিরো আলম-সহ ৫৬১ প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করার জন্য প্রার্থীপদ ফিরে পেতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন ৫৬১ প্রার্থী। তাদের মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়ার সুবাদে জনপ্রিয় হয়ে ওঠা হিরো আলম। আগামিকাল রবিবার থেকে ওই ৫৬১ প্রার্থীর আবেদন খতিয়ে দেখে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ৩০০টি আসনে বিভিন্ন দল ও নির্দল প্রার্থী হিসাবে মোট ২ হাজার ৭৬১টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ঝাড়াই বাছাইয়ের সময়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং আধিকারিকরা। ১,৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ বলে জানানো হয়েছিল।

রিটার্নিং আধিকারিকদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সরাসরি নির্বাচন কমিশনের কাছে আপিল জানানোর সুযোগ দেওয়া হয়েছিল মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীদের। গত ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আপিল জানানো প্রক্রিয়া।  শনিবারই সময়সীমা শেষ হয়েছে। শেষ দিনে ১৩১টি আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশনের সচিব অশোক দেবনাথ শনিবার জানিয়েছেন, ‘মোট ৫৬১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে ঘোষণার আর্জি জানিয়ে আবেদন জানিয়েছেন। আগামিকাল রবিবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ওই আবেদনের নিষ্পত্তি ঘটানো হবে। ১৭ ডিসেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।’ নির্বাচন কমিশন মনোনয়ন পত্র বৈধ ঘোষণার আর্জি খারিজ করে দিলেও  প্রার্থীদের আদালতে যাওয়ার সুযোগ থাকছে।’

পরকীয়ার জেরে গণধোলাই, প্রেমিক-সহ হিরো আলমের স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

প্রচারে বেরিয়ে আক্রান্ত হিরো আলম

ফের ডিগবাজি, নির্বাচনে লড়ছেন হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

হলফনামায় একাধিক ত্রুটি, ফের বাতিল হিরো আলমের মনোনয়নপত্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00