Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরকীয়ার জেরে গণধোলাই, প্রেমিক-সহ হিরো আলমের স্ত্রীকে তুলে নিয়ে গেল পুলিশ

এবার প্রেমিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় ধরা পড়লেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি। এরপর গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের কাছে ধরিয়ে দিল স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার প্রেমিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় ধরা পড়লেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামনি। এরপর গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের কাছে ধরিয়ে দিল স্থানীয়রা। শুক্রবার রাতে ঘটা এই ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, কয়েক মাস আগেই ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনির অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিলেন হিরো আলম। এই বিষয়টি নিয়েও সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়। এর মধ্যেই গত শুক্রবার ম্যাক্স অভির সঙ্গে রিয়ামনিকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন এলাকাবাসীরা। নালিশ ঠোকেন হিরো আলম নিজেই। এই সময় রিয়ামনির হাতে মার খান হিরো আলমও।

এরপরেই রিয়ামনিকে গ্রেফতারের ভিডিওটি ভাইরাল হয়। যেখানে দেখা যায়, প্রেমিক সহ রিয়ামনিকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। এ সময় তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। অর্থাৎ তাঁদের মারধর করে স্থানীয়রা। আর চারিদিক থেকে এলাকাবাসীকে বলতে শোনা যায়, ভুয়ো ভুয়ো। জানা যায়, দু’জনকেই গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। এ বিষয়ে হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছেন, গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে রিয়ামনি ও তাঁর প্রেমিককে হাতেনাতে ধরেছেন হিরো আলম। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। কারণ হিরো আলম তাঁর স্ত্রীকে ভাড়া বাড়িতে রেখেছিলেন, তাই হিরো আলমকেই ফোন দিয়ে অভিযোগ করতেন এলাকাবাসী। তাঁদের কথায়, কিছুদিন পরপরই রিয়ামনির বাড়িতে দেখা যেত ম্যাক্স অভি রিয়াজকে।

বিষয়টি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাওয়ার পরেই এলাকাবাসী হিরো আলমকে অবগত করেন। এরপর গতকাল হিরো আলম সরাসরি তাঁর ভাড়া বাড়িতে হাজির হন। আপত্তিজনক অবস্থায় তাঁদের হাতেনাতে ধরে ফেলেন হিরো আলম। একপর্যায়ে হিরো আলমকেও মারধর ও হেনস্তা করেন রিয়ামনি। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রিয়ামনি ও ম্যাক্স অভি রিয়াজকে গণধোলাই দেন। এরপর পুলিশ এসে দুজনকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়। হিরো আলমের সঙ্গে রিয়ামনির ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় ম্যাক্স অভিকেও খালি গায়ে দেখা যায়। হিরো আলম অভিযোগে বলেন, তারা দুজন তাঁর অনুপস্থিতিতে অনৈতিক কাজকর্ম করছিলেন। দুজনকে হাতেনাতে ধরেছেন তিনি। তবে হিরো আলমের সঙ্গে এখনও ডিভোর্স সম্পন্ন হয়নি রিয়ামনির। তাই ম্যাক্স অভির সঙ্গে অনৈতিক সম্পর্কে বাধা দেওয়ায় হিরো আলমকে মারধর করেন রিয়ামনি। এরপর এলাকাবাসী রিয়া মনি ও ম্যাক্স অভি রিয়াজকে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেন। রিয়ামনির বিরুদ্ধে হিরো আলমের পারিবারিক অবহেলার অভিযোগ ছিল।

প্রতারণার অভিযোগে মামলা দায়ের অপু বিশ্বাস ও হিরো আলমের বিরুদ্ধে

হিরো আলমকে ‘গুলি’ করে হত্যার হুমকি

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

প্রচারে বেরিয়ে আক্রান্ত হিরো আলম

ফের ডিগবাজি, নির্বাচনে লড়ছেন হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

প্রার্থীপদ ফিরে পেতে আবেদন হিরো আলম-সহ ৫৬১ প্রার্থীর

হলফনামায় একাধিক ত্রুটি, ফের বাতিল হিরো আলমের মনোনয়নপত্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00