Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিআরপিতে লড়াই তুঙ্গে, শীর্ষে কে?

এদিকে শ্বেতা ভট্টাচার্যের নতুন ধারাবাহিক এবং রুবেলের ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। কারণ এই মূহুর্তে পর্ণা-সৃজনের গল্পে এসেছে নয়া মোড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। বাংলা ধারাবাহিক মহলের এদিন হয় ভাগ্য পরীক্ষা। কোন ধারাবাহিক কত ভোট পেল সেটাই দেখার উন্মাদনা থাকে সিরিয়াল প্রেমীদের মধ্যে। তবে মাঝে দু সপ্তাহ সময় মতো আসেনি TRP। কিন্তু বছরের দ্বিতীয় সপ্তাহে ঠিক সময়মতোই এল TRP। তবে নতুন বছরে কিছু রদবদল হয়েছে TRP-র তালিকায়। কারণ বছরের প্রথমেই TRP-তে ঢুকেছে ৫ টি নতুন ধারাবাহিক। তাই TRP-নিয়ে একটু বেশিই কৌতুহল সিরিয়ালপ্রেমীদের। কোন কোন পুরোনো ধারাবাহিকগুলি বোল্ড-আউট করল নতুন ধারাবাহিকগুলিকে সেটাই এবার দেখার পালা। যাই হোক, টিআরপির পয়লা নম্বরই দখলে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রীর দখলে।

এদিকে শ্বেতা ভট্টাচার্যের নতুন ধারাবাহিক এবং রুবেলের ধারাবাহিকের মধ্যে চলছে জোর টক্কর। কারণ এই মূহুর্তে পর্ণা-সৃজনের গল্পে এসেছে নয়া মোড়। সেটাই একেবারে চেটেপুটে উপভোগ করছেন দর্শকরা। তাই টিআরপিও বাড়ছে। সৃজনের ব্যবসাতে ঢুকবে পুরুষ দের পোশাক, সেই কারণেই কাহিনী একেবারে জমে উঠেছে। এদিকে ফুলকির অবস্থানও বেশ ভাল। এদিকে পঞ্চমে রাজ করছে গীতা LLB এবং শ্বেতা আর রণজয় বিষ্ণুর ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক।

এক নজরে দেখে নিন টিআরপির সম্পূর্ণ তালিকা…..

১. জগদ্ধাত্রী জি বাংলা ৯.৫
২. নিমফুলের মধু জি বাংলা ৮.৮
৩. ফুলকি জি বাংলা ৮.৭
৪. গীতা এল.এল.বি স্টার জলসা ৭.৯
৫. কোন গোপনে মন ভেসেছে জি বাংলা ৭.৪
৬. অনুরাগের ছোঁয়া স্টার জলসা ৭.১
    কার কাছে কই মনের কথা জি বাংলা ৭.১
৭.তোমাদের রাণী স্টার জলসা ৭.০
৮.জল থই থই ভালবাসা স্টার জলসা ৬.৮
    লভ বিয়ে আজকাল স্টার জলসা ৬.৮
    সন্ধ্যাতারা স্টার জলসা ৬.৮
৯. হরগৌরী পাইস হোটেল স্টার জলসা ৬.০
     তুমি আশেপাশে থাকলে স্টার জলসা ৬.০
     কথা স্টার জলসা ৬.০
১০. ইচ্ছে পুতুল জি বাংলা ৫.৮

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00