Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হয়রানির শিকার সায়ন্তিকা, কাকে দোষ দিলেন নায়ক জায়েদ খান?

কস্টিউমের সমস্যা রয়েছে। লেদারের কিছু ড্রেস প্রয়োজন। যা যা প্রয়োজন সব জানানো হয়েছে প্রযোজককে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি মাসেই ঢাকায় উড়ে গিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার ঢাকাই ইন্ডাস্ট্রির একক প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী, তাঁর ছবির নাম ‘ছায়াবাজ’। এই প্রথম ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী। গত ৩০ আগস্ট থেকে এক সপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর কলকাতায় ফিরেছেন সায়ন্তিকা। দেশে ফেরার পরেই খবর রটেছে যে, নৃত্য পরিচালকের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে পুরো শুটিং না করেই কলকাতায় ফিরে এসেছেন সায়ন্তিকা।

রিপোর্ট অনুযায়ী, একটি গানের দৃশ্যের সময় নৃত্য পরিচালক সায়ন্তিকার হাত ধরে গানের দৃশ্য বুঝিয়ে দেওয়ার কারণেই নাকি নায়িকা চটেছেন। কিন্তু সায়ন্তিকা গুজব উড়িয়ে বলেন, ‘নাচের দৃশ্য শুটিংয়ের জন্য নয় বরং টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তবে শুটিং না করেই ফিরে আসার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সবার সামনেই বাধা দিই। কিন্তু মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। দুই দিন ধরে কক্সবাজারে অপেক্ষা করেও তাঁর পাত্তা ছিল না। তবে প্রযোজক যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন, তা হলে আমি নিশ্চয়ই ছবিটার কাজ শেষ করব। কিন্তু তার আগে আমায় চিত্রনাট্য, শট ডিভিশন পুঙ্খানুপুঙ্খ জানাতে হবে।’

অন্যদিকে জায়েদ খানের বিরুদ্ধে খবর রটেছে যে, তিনি নাকি হোটেল রুমে বেশি সময় কাটানোয় ঝামেলার সূত্রপাত। তবে এমন অভিযোগ ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করেছেন জায়েদ খান। তিনি বাংলাদেশের একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সায়ন্তিকা কোথাও বলেনি যে মাইকেল হাত ধরায় তার আপত্তি। সে কিন্তু শুটিং শেষ করে চলে গেছে। আজ সে কলকাতার পত্রিকায় ক্লিয়ার করেছে মূল সমস্যাটা কোথায়। এখানে অন্য কোনো ব্যাপার নেই। মাঝখান থেকে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমাকে খারাপ বানানোর চেষ্টা করছে। আপনিই বলুন, সায়ন্তিকা কোথায় বলেছে যে মাইকেল কাজ করলে সে কাজ করবে না? হয়তো স্পটে রেগে বলতেও পারে। অফিসিয়ালি তো কোথাও বলেনি, মাইকেলের সঙ্গেই কাজ শেষ করে সে কলকাতায় গেছে।’ দেরি হওয়ার কারণ হিসেবে নায়ক প্রযোজক মনিরুলকে দায়ী করে বলেছেন, ‘কস্টিউমের সমস্যা রয়েছে। লেদারের কিছু ড্রেস প্রয়োজন। যা যা প্রয়োজন সব জানানো হয়েছে প্রযোজককে। ড্রেস পরিবর্তন করতে গিয়ে যদি ড্রেস না পাওয়া যায় এবং তার বিকল্প কী হতে পারে এসব ঠিক করবে কে? আর সায়ন্তিকা ডেইলিবেসিসে কাজ করেন। তিনি ওই ব্রেকে যাওয়ার সময় হোটেলে পেমেন্ট পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু প্রযোজক সেটা পাঠাননি, মূলত দেরি হবার এটাই কারণ। এটাকে ইস্যু করার কিছুই নেই। এটাকে একটি চক্র অন্যদিকে ঘটনার মোড় নেওয়ার চেষ্টা করছে।’

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00