Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশে ফের রদবদল। এবার কোপ পড়ল বিধাননগরের সিপি আইপিএস মুরলীধর শর্মার উপর। তাঁকে সরিয়ে দেওয়া হল ওই পদ থেকে। নির্বাচন কমিশন মুরলীধর শর্মার বদলে বিধাননগরের নতুন পুলিশ কমিশনার করেছে ত্রিপুরারি আথর্বকে। আগামী কাল, শনিবার সকাল ১১টার মধ্যে নিজের পদে দায়িত্ব নিতে ত্রিপুরারি আথর্বকে নির্দেশ দিয়েছে কমিশন। 

তবে ভোটের সময়ে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল নতুন কোনও ঘটনা নয়। রাজ্যে আদর্শ আচরণবিধি লাগুর পর একগুচ্ছ পুলিশকর্তাদের সরিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় রাজ্য পুলিশের ডিজি থেকে রয়েছেন কলকাতার সিপি। এবার কমিশনের কোপে পড়লেন আইপিএস মুরলীধর শর্মা। তবে তাঁকে কোথায় বদলি করা হল, সেই বিষয়ে কিছুই জানায়নি কমিশন। শুধু তাঁর স্থানে এলেন ত্রিপুরারি আথর্ব। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি মুরলীধরকে বিধাননগরের পুলিশ কমিশনার পদে নিয়োগ করেছিল রাজ্য প্রশাসন। তাঁকে এতদিন সেই পদেই রেখেছিল কমিশন।

এর আগে মুরলীধরকে ভোটের পর্যবেক্ষক হিসেবে তামিলনাড়ুতে পাঠানোর কথা ঘোষণা করেছিল কমিশন। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তারা। তাই বিধাননগরের পুলিশ কমিশনার পদেই এতদিন ছিলেন মুরলীধর। কিন্তু ভোটের মুখেই এবার তাঁর উপরই পড়ল কোপ।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00