গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি: গ্যাস সঙ্কটে এবার নৈহাটির বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট। ২৫০০ কেজির বদলে এবার ৮০০ কেজির ভোগ দিয়েই সামাল দিতে হবে। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যে কিছুটা হলেও যেন ভাটা পড়ল গ্যাসের সঙ্কটের জেরে। এবছর নৈহাটির বড় মা কালীর অন্নকূট উৎসবে ভোগের পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। যেখানে প্রতি বছর প্রায় আড়াই হাজার কেজি ভোগ রান্না করা হতো, সেখানে এবার মাত্র ৮০০ কেজি ভোগেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভক্তদের। মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘পর্যাপ্ত গ্যাস সিলিন্ডার না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগে যেখানে ২০ থেকে ২৫টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বিপুল পরিমাণ ভোগ প্রস্তুত করা হতো। সেখানে এবার মাত্র ৮টি সিলিন্ডারেই ভোগ রান্না করতে হয়েছে।’

আজ, শুক্রবার অন্নকূট উপলক্ষে বড় মা’র উদ্দেশ্যে নিবেদন করা হয় পোলাও, আলুর দম, পনির, চাটনি এবং পায়েস। ভোগের পরিমাণ কম হলেও ভক্তদের ভিড়ে কোনও খামতি ছিল না। মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, প্রায় ১০ হাজার ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন। সকালের প্রথম প্রহর থেকেই অরবিন্দ রোডে অবস্থিত বড় মা কালীর মন্দিরের সামনে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। তীব্র রোদ উপেক্ষা করেই বহু মানুষ ভোগ নেওয়ার জন্য অপেক্ষা করেন। মন্দির চত্বরও এদিন উৎসবের সাজে সেজে ওঠে, চলে মন বাসনা পূরণে দন্ডি কাটা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই অন্নকূট উৎসবে যোগ দিতে নৈহাটিতে ভিড় জমান। ভক্তদের বিশ্বাস, বড় মা কালীর কাছে মনের ইচ্ছা জানালে তা পূরণ হয়। সেই বিশ্বাসেই সারা বছর ধরে এই মন্দিরে দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]