Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বরফ কী তবে গলল, ‘জব উই মেট ২’-তে ফের একসঙ্গে শাহিদ-করিনা

ছবির গীত ও আদিত্যের ভূমিকায় থাকবেন করিনা কাপুর খান এবং শাহীদ কাপুরই। বহুবছর পর এই ছবির মাধ্যমেই আবারও অন-স্ক্রিন জুটি হতে চলেছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বায়োপিক নয়তো ফ্র্যাঞ্চাইজি, এটাই বলিউডের প্রধান কনসেপ্ট হয়ে দাঁড়িয়েছে। আসলে দর্শকদের কথা ভেবেই আজকাল বলিউড ছবি নির্মিত হচ্ছে। আর তাতে যেমন সমাজের প্রতি মেসেজ থাকছে, তেমনি দর্শকরাও আগ্রহী হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ছবি দেখার। এই মূহুর্তে বলিউডে একাধিক ফ্র্যাঞ্চাইজি তৈরি হচ্ছে, যার মধ্যে আছে ওয়েলকাম 3, হেরা ফেরি 2, হাউসফুল 5, 3 idiots 2, মুন্নাভাই এমবিবিএস 2 ইত্যাদি। এবার এই তালিকায় বোধহয় জুড়তে চলেছে, ‘জব উই মেট 2’। ২০০৭ সালে করিনা-শাহিদ কাপুরের অভিনীত জব উই মেট বলিউডের অন্যতম সফলতম ছবি ছিল।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই রোমান্টিক-কমেডিটি আজও মানুষের হৃদয়ে রাজত্ব করছে। তখন থেকেই ভক্তরা প্রায়ই এই ছবির সিক্যুয়েলের দাবি রাখছেন। অবশেষে ভক্তদের এই ইচ্ছা পূরণ হতে চলেছে। এক প্রতিবেদনে দাবি করছে, খুব শীঘ্রই ‘জব উই মেট’-এর সিক্যুয়েল তৈরির কাজ শুরু হবে।টাইমস নাউ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘জব উই মেট’-এর সিক্যুয়ালটি রাজ মেহতা গান্ধার ফিল্মসের ব্যানারে প্রযোজিত হবে। পরিচালনাও করেছিলেন ‘জব উই মেট’। তবে ‘জব উই মেট 2’ সম্পর্কে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ছবির গীত ও আদিত্যের ভূমিকায় থাকবেন করিনা কাপুর খান এবং শাহীদ কাপুরই। বহুবছর পর এই ছবির মাধ্যমেই আবারও অন-স্ক্রিন জুটি হতে চলেছেন তাঁরা। তবে এই গুজবগুলি ছড়িয়ে পড়েছিল যখন শাহিদ কাপুরকে এক ভক্ত ইমতিয়াজ আলির সঙ্গে তাঁর ঘন ঘন কথোপকথন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এ নিয়ে শাহিদ কাপুর বলেছিলেন, ‘স্মার্ট ছেলে।’

তবে ‘জব উই মেট’ কয়েকদিন আগে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছিল। যাইহোক, সেই সময় শাহিদ কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই আইকনিক ছবির সিক্যুয়েলে অভিনয় করতে চান কিনা। এর জবাবে শাহিদ বলেছিলেন, এটা মূলত স্ক্রিপ্টের ওপর নির্ভর করছে। শুধু তাই নয়, শাহিদ তার জাব উই মেটের সহ-অভিনেত্রী কারিনার প্রশংসাও করে বলেছিলেন যে, তিনি ছাড়া অন্য কেউ এই চরিত্রে অভিনয় করতে পারবেন না।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00