নিজস্ব প্রতিনিধি: মুম্বই সেলিব্রিটিদের রাস্তায় যাতায়াতের ভিডিও সর্বক্ষণ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বিমানবন্দরে সেলিব্রিটিদের নানারকম মূহুর্তের ভিডিও করার জন্যে পাপারাজ্জিদের লাইন লেগেই থাকে। যাই হোক, বলিউড কিং খান তথা শাহরুখ খান খুব একটা পাপারাজ্জিদের সামনে ধরা দেন না, তবে কোনও ইভেন্টের কথা আলাদা। যাই হোক, এমনি সময়ে অভিনেতাকে পাপারাজ্জিদের ক্যামারায় ধরা দিলেও হুডি দিয়ে মুখ ঢেকে নেন।
এটাই এখন মার্কেটে শাহরুখের স্টাইল হিসেবে ট্রেন্ডিং। কিছুদিন শাহরুখ খান তাঁর পরিবারের সঙ্গে আলিবাগ গিয়েছিলেন। সেখানেই খ্রিস্টমাস উদযাপন করেন সুপারস্টার। তখনই শাহরুখের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চিত। যাতে অভিনেতা পাপারাজ্জিদের ক্যামেরা দেখতেই কালো হুডি দিয়ে নিজেকে আড়াল করেন। এবং অভিনেতার কোলে তাঁর পোষ্য সারমেয়কে দেখতে পাওয়া যায়। ওইদিন অভিনেতা স্ত্রী ও মেয়ে সুহানাকে নিয়ে বোট নৌকায় চেপে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তবে ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা অনেককিছু লক্ষ্য করেন।
ভিডিওতে দেখা যায়, অভিনেতা বোটে ঢোকার সঙ্গে সঙ্গেই তাঁর মাথায় আঘাত লাগে। তবে এতে তিনি গুরুতর আহত হয়েছেন কিনা জানা যায়নি। এছাড়া শাহরুখকে যেভাবে তাঁর পোষ্যকে আদর করতে দেখা যায়, তা দেখে নায়কের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। যাই হোক, মোটামুটি সবারই জানা যে, শাহরুখ খান কাজের বাইরে পুরোপুরি ফ্যামিলি ম্যান। তিনি বেশিরভাগ সময়েই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন। যেকোনও উৎসবেও পরিবারকে সময় দেন তিনি। শাহরুখকে জনসমক্ষে খুব কম সময়েই দেখা যায়, অন্যান্য সময় তিনি পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করেন।