Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেম ফাঁস হয়ে গেল নাকি? সামান্থাকে নিয়ে ডিনার গিয়ে পাপারাজ্জিদের উপর চটলেন রাজ

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সামান্থা ও রাজ ছাড়াছাড়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে, পাপারাজ্জিদের দেখেই দূরত্ব বজায় রেখেছেন তাঁরা। দুজনেই আলাদা গাড়িতে বসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর সঙ্গে সংসার ভেঙেছে অনেকদিন, স্বামীও ইতিমধ্যেই দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন, কিন্তু এতদিন তিনি নতুন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখলেও এখন একজন পরিচালকের সঙ্গে মাঝে মধ্যেই তাঁকে দেখা যাচ্ছে। আবার এখন নিজেকে অনেকটা পাল্টেও ফেলেছেন তিনি! কার কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন? হ্যাঁ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়েই কথা হচ্ছে। দিন কয়েক ধরেই গুঞ্জন চুপি চুপি প্রেম করছেন অভিনেত্রী। ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে ৪ বছরের সংসার ভেঙেছেন অভিনেত্রী। গত বছর নাগা চৈতন্যও শোভিতা ধুলিপালাকে বিবাহ করেছেন জাঁকজমকভাবে। কিন্তু সামান্থা কবে নতুন শুরু করছেন, প্রেমের জীবনে কাকে এন্ট্রি দিলেন তিনি, সেটাই এখন ভক্তদের মনে প্রশ্ন। বর্তমানে ফিগারেও অনেকটা বদল এনেছেন অভিনেত্রী।

এখন আবার পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন চলছে। তাঁদের বহুবার জনসমক্ষে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু কেউই এখনও সম্পর্কে সিলমোহর দেননি। এ আবহে গতকাল মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁ থেকে ডিনার সেরে বের হতে দেখা যায় সামান্থা এবং তাঁর গুজব প্রেমিককে। স্বাভাবিকভাবেই তাঁদের দেখেই পাপারাজ্জিরা ক্যামেরা নিয়ে ছুটে যান। আসলে বিষয়টি গোপনে রাখতে চেয়েছিলেন সামান্থা। কিন্তু পাপারাজ্জিরা চলে আসায় তা ফাঁস হয়ে যায়। আর প্যাপদের দেখেই সামান্থা হেসে ফেলেন। অন্যদিকে গুজব প্রেমিকাকে এমন বিরক্ত দেখে রাজ পাপারাজ্জি দের উপর মেজাজ হারিয়ে ফেলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সামান্থা ও রাজ ছাড়াছাড়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে, পাপারাজ্জিদের দেখেই দূরত্ব বজায় রেখেছেন তাঁরা। দুজনেই আলাদা গাড়িতে বসেছিলেন। কিন্তু কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্যাপ দের সামনে মুখ খোলেন নি।

পাপারাজ্জিদের আচমকা রেস্তরাঁর বাইরে চলে আসে, মোটেও পছন্দ করেননি রাজ। তাঁর চোখে-মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। রাজ কিছু না বললেন পাপারাজ্জিদের উপর কটমটিয়ে তাকিয়ে ছিলেন তিনি। সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এমনকী গাড়িতে উঠে তাঁর গাড়ির দরজা বন্ধ করার ধরণও ছিল বিরক্তিকর। তবে সামান্থার সঙ্গে পরে কথা বলতে দেখা গিয়েছিল রাজকে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ কেউ বলেছেন, সেলিব্রিটিদের গোপনীয়তা বজায় রাখা উচিত পাপারাজ্জিদের। তবে তাদের দুটিকে একসঙ্গে দেখে ভক্তরা খুশি হয়েছেন। এদিকে রাজের প্রথম বিয়ে নিয়ে এখন বিতর্ক উঠছে। জল্পনা রয়েছে যে, তিনি তাঁর প্রথম স্ত্রী শালিনীকে এখনও ডিভোর্স দেননি।কিন্তু কিছু প্রতিবেদন দাবি করেছে যে, রাজের ২০২২ সালে ডিভোর্স হয়ে গিয়েছে।

‘৫০০ জুনিয়র শিল্পীর মাঝে আমি কাঁপছিলাম’, ‘উ আন্তভা’-র প্রস্তুতি নিয়ে মুখ খুললেন সামান্থা

চিকুনগুনিয়ার সংক্রমণের পর জয়েন্টে ব্যথা নিয়ে শরীরচর্চায় ব্যস্ত দক্ষিণী সুন্দরী

থেমে গেল প্রাণ, বাবার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী অভিনেত্রী সামান্থা

‘সিটাডেল’-এ অ্যাকশন শুটিংয়ে একবার গুরুতর আঘাতে সব ভুলে গিয়েছিলেন সামান্থা

পর্দায় ফুটে উঠবে ‘বিশ্বসুন্দরী’ প্রিয়াঙ্কার ছেলেবেলা, অভিনেত্রীর চরিত্রে থাকছেন কে!

দুর্ধর্ষ অ্যাকশন মুডে দক্ষিণী সুন্দরী সামান্থা, নয়া সিরিজে সঙ্গী বরুণ, মুক্তি কবে!

‘অভিনেত্রীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সরকারের’, হেমা কমিটির প্রশংসায় সামান্থা রুথ প্রভু

নাগার বাগদানের পরেই চমকপ্রদ খবর, বিখ্যাত পরিচালকের প্রেমে পড়েছেন সামান্থা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00