Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্দায় ফুটে উঠবে ‘বিশ্বসুন্দরী’ প্রিয়াঙ্কার ছেলেবেলা, অভিনেত্রীর চরিত্রে থাকছেন কে!

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যামাজন প্রাইম ভিডিয়োর আসন্ন ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’-র(Citadel Honey Bunny) ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়েছে। কারণ এই সিরিজে দক্ষিণী অভিনেত্রী সামান্থা(Samantha Ruth Prabhu) অভিনয়ের পাশাপাশি দেখাবেন তাঁর ধুমধাড়াক্কা অ্যাকশনের জাদু। এছাড়াও ফাইট স্পেশালিস্ট হিসেবে আলাদাভাবে নজর কেড়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান(Varun Dhawan)। ছোট্ট ট্রেলারেও তাঁর দূরদর্শিতা চোখে পড়ার মতো। তবে শুধু বরুণ-সামান্থা জুটি নয়, এই সিরিজে থাকতে চলেছে এক ধামাকা আকর্ষণ। শিশুশিল্পী কাশভি মজুমদারকে এই সিরিজে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। খুদে শিল্পী ইতিমধ্যেই অভিনয় করে ফেললেন ভারতীয়-আন্তর্জাতিক তারকা ও প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার(Priyanka Chopra) ভূমিকায়।

আরও পড়ুনঃ বিছানায় শাশুড়ির সঙ্গে লীলাখেলা! জনপ্রিয় গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

প্রকৃতপক্ষে, এই সিরিজের মূল ভিত্তি ৯০-এর দশকের সময়কালীন এক কাহিনীকে ঘিরে। এই সময় পর্বেই বেড়ে ওঠা প্রিয়াঙ্কার। তাঁরই শৈশবের চিত্র পর্দায় তুলে ধরছেন খুদে অভিনয়শিল্পী কাশভি। যদিও সিরিজের নিজস্বতা বজায় রাখতে প্রিয়াঙ্কার চরিত্রটির নাম দেওয়া হয়েছে নাদিয়া। এই চরিত্রে অভিনয় করতে পেরে যথেষ্ট উচ্ছ্বসিত কাশভি নিজেও।

কিভাবে তাঁর কাছে এল এই সিরিজের প্রস্তাব? সেই প্রসঙ্গে বলতে গিয়ে কাশভি জানালেন, অডিশনের পরই পরিচালকের তরফ থেকে তাঁর থেকে ফোন আসে এবং তিনি জানতে পারেন যে এই চরিত্রের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। এরপরই কাশভির আনন্দ আর দেখে কে। প্রিয়াঙ্কা চোপড়ার শৈশবকে নাদিয়ার চরিত্রে তুলে ধরতে পারার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। কাশভি জানালেন, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী। কারণ প্রিয়াঙ্কা একজন অল-রাউন্ডার। তিনি অভিনয় পারেন, নাচতেও পারেন, গানও করেন। তাঁর শৈশব প্রকৃত অর্থেই ছিল অ্যাডভেঞ্চারে ভরপুর।

আরও পড়ুনঃ জলসীমা পেরোনোর গুরুতর অভিযোগ, বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক দুই ভারতীয় ট্রলার

বরুণ-সামান্থা কিভাবে একটি প্রতারণা চক্রে ফেঁসে যাওয়ার পর সেখান থেকে উদ্ধার পাবে, কিভাবে তাঁদের পরবর্তী মিশন সাফল্য পাবে এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ‘সিটাডেল হানি বানি’-র প্রতিটি পর্বে। রোমান্টিক দৃষ্টিকোণের সঙ্গে অ্যাকশনের মিশেলে তৈরি এই সিরিজ কতখানি উপভোগ্য তা দেখলেই বোঝা যাবে। আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00