Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্ধর্ষ অ্যাকশন মুডে দক্ষিণী সুন্দরী সামান্থা, নয়া সিরিজে সঙ্গী বরুণ, মুক্তি কবে!

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার প্রাইম ভিডিয়োর(Amazon Prime Video) তরতাজা ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’-তে(Citadel Honey Bunny) তুরুপের তাস দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু(Samantha Ruth Prabhu)। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কাটিয়ে অভিনেত্রীর দুর্দান্ত কামব্যাক স্বাভাবিকভাবেই তাঁর অনুরাগী মহলে উত্তেজনার পারদ চড়িয়েছে। অন্যদিকে সিরিজের আরেক মূল খুঁটি হিসেবে প্রস্তুত করা হয়েছে অভিনেতা বরুণ ধাওয়ানকে(Varun Dhawan)। শেষ কয়েক বছরে চকলেট বয়ের ইমেজ সরিয়ে রেখে বরুণ যেভাবে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছেন তা সত্যিই প্রশংসনীয়। তবে শুধু অভিনয় আর অ্যাকশন থাকলেই তো সিরিজ সুপারহিট হবে না। ওটিটি দুনিয়ার মূল ভিত্তিই হল কনটেন্ট, কাজেই এই সিরিজের গল্পের বুনন কোন বিষয় নিয়ে নির্মিত চলুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ ভারত-কানাডার পারস্পরিক সংঘাতে চরম ঝুঁকিতে ৭০ হাজার কোটি টাকার ব্যবসা

‘সিটাডেল হানি বানি’-র প্রেক্ষাপট মূলত ৯০ দশকের সময়কালীন একটি দুর্ধর্ষ ও আকর্ষণীয় স্পাই থ্রিলার কাহিনীকে ঘিরে। সদ্যই মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার যেখানে মুচমুচে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি রয়েছে টানটান উত্তেজনা। গল্পের নায়ক-নায়িকা হানি ও বানি একটি গুপ্তচর এজেন্সির প্রধান দুই সদস্য। অ্যাকশন বিশারদ বানি (বরুণ ধাওয়ান) এক মিশনে হানিকে (সামান্থা প্রভু) নিজের দলে যুক্ত করেন। অসাবধানতাবশত উভয়েই গুপ্তচরবৃত্তি এবং প্রতারণায় ফেঁসে যান।

আরও পড়ুনঃ নাচতে নাচতে মৃত্যু, দুর্গা প্রতিমা বিসর্জনের মিছিলে করুণ পরিণতি যুবকের

অনেক বছর পর যখন সত্যিটা সকলের সামনে আসে তখন এক নতুন অভিযানের জন্য প্রস্তুত হয় হানি-বানি। আদৌ কি নিজেদের মাথায় বয়ে বেড়ানো দীর্ঘদিনের কলঙ্ক এই মিশনের সাফল্যের মাধ্যমে ঝেড়ে ফেলতে পারবে তাঁরা? তা জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে প্রাইম ভিডিয়ো অ্যাপে, কারণ আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ধামাকাদার এই ওয়েব শো। সিরিজে বরুণ-সামান্থা জুটির পাশাপাশি কে.কে.মেনন, সিকন্দর খের সাকিব সেলিম, শিবঙ্কিত পরিহার সহ রয়েছেন একাধিক অভিনয়শিল্পী। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাঙালি অভিনেতা সোহম মজুমদারকেও। ফলত সিরিজ প্রেমীদের জন্য দীপাবলির আবহে অ্যাকশন, থ্রিলার ও রোম্যান্সে ঠাসা এক উপভোগ্য ওয়েব সিরিজ যে আসতে চলেছে তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

প্রেম ফাঁস হয়ে গেল নাকি? সামান্থাকে নিয়ে ডিনার গিয়ে পাপারাজ্জিদের উপর চটলেন রাজ

সর্বনাশ! কারা আর দেখতে পাবেন না নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও?

‘৫০০ জুনিয়র শিল্পীর মাঝে আমি কাঁপছিলাম’, ‘উ আন্তভা’-র প্রস্তুতি নিয়ে মুখ খুললেন সামান্থা

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরজি‍ৎ সিংহ-বরুণ ধাওয়ান-শ্রদ্ধা কাপুররা

পরিচালক বাবার সামনেই নার্গিসের সঙ্গে রোমান্সে বুঁদ, থামতে বললেও থামলেন না বরুণ

চিকুনগুনিয়ার সংক্রমণের পর জয়েন্টে ব্যথা নিয়ে শরীরচর্চায় ব্যস্ত দক্ষিণী সুন্দরী

থেমে গেল প্রাণ, বাবার প্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী অভিনেত্রী সামান্থা

‘সিটাডেল’-এ অ্যাকশন শুটিংয়ে একবার গুরুতর আঘাতে সব ভুলে গিয়েছিলেন সামান্থা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00