Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতালিতে ঘুরছেন শিল্পা, সেই ফাঁকে জুহুর বাড়িতে ডাকাতি, আটক ২

PTI সূত্র অনুসারে, ১৫ জুন একজন মুম্বই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে অভিনেত্রীর জুহুতে বাসভবনে ডাকাতি হয়েছে এবং সেখান থেকে একাধিক মূল্যবান জিনিস চুরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কি কাণ্ড! একের পর এক তারকাদের বাড়িতে চুরি ডাকাতির ঘটনা মাঝে মধ্যেই প্রকাশ্যে আসছে। মাস কয়েক আগেই মেগাস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যের বাড়িতে চুরি ঘটনা, বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছিল। এরপর গায়ক সোনু নিগমের বাড়িতেও একই চুরির ঘটনা ঘটে। যেখান থেকে চুরি হয়ে যায় কয়েক লাখ টাকা, ঐশ্বর্যর বাড়ি থেকেও কয়েক কোটির গহনা হাতিয়ে নিয়ে পালায় চোর। পরে জানা যায়, চুরি করেছেন তাঁদের পরিচারিকা এবং গাড়ির চালক। পরে তাঁদেরকে আটক করে পুলিশ। এবার সোনু ও ঐশ্বর্যর মতো একই ঘটনার সম্মুখীন হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

সূত্রের খবর, গত সপ্তাহে শিল্পা শেট্টির জুহুর বাড়িতে ডাকাতি হয়েছে। এমনকি চুরির অভিযোগে ইতিমধ্যেই দুজনকে আটক করেছে মুম্বই পুলিশ। PTI সূত্র অনুসারে, ১৫ জুন একজন মুম্বই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে অভিনেত্রীর জুহুতে বাসভবনে ডাকাতি হয়েছে এবং সেখান থেকে একাধিক মূল্যবান জিনিস চুরি হয়েছে। জুহু থানায় চুরির মামলা দায়ের করার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই তদন্তকারী দল দুজনকে আটক করেছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিল্পা শেঠি, যিনি ৮ জুন তাঁর জন্মদিন উদযাপন করেছেন এই বাড়িতে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে অত্যাশ্চর্য ছবি এবং ভিডিও শেয়ার করা করছেন। শিল্পা শেট্টি প্রায় ১৪ বছর পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করেছেন, ২০২১ সালের চলচ্চিত্র ‘হাঙ্গামা 2’ এর মধ্য দিয়ে। পরবর্তীতে, তাকে ওটিটি-তে রোহিত শেঠির ইন্ডিয়ান পুলিশ বাহিনীতে দেখা যাবে। এছাড়াও চলতি বছর দীর্ঘ ১৮ বছর পর কন্নড় চলচ্চিত্রে প্রত্যাবর্তন করছেন শিল্পা।

পরিবারে শোকের ছায়া, বাড়িতে এবার গণেশ পুজো করবেন না শিল্পা

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

‘বাজিগর’ ছবির শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, ৩২ বছর বাদে গোপন তথ্য ফাঁস শিল্পার

সাদা রঙের সালোয়ার স্যুট, দেশি পোশাকে সেজে ‘লহরি’তে চেনা ছন্দে শিল্পা

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

মুম্বইয়ে শিল্পী শেট্টির বিলাসবহুল রেস্তরাঁয় ডাকাতি, গ্রাহকের ৮০ লাখের গাড়ি নিয়ে চম্পট

শিল্পাকে নিয়ে ঠাট্টা-তামাশা, ভিডিও ঘিরে হৈচৈ, সত্যি ঘটনা জানালেন ঋতুপর্ণা

মুখ ঢেকেই শিল্পার সঙ্গে গণপতি বাপ্পাকে বাড়ি আনলেন রাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00