Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুম্বইয়ে শিল্পী শেট্টির বিলাসবহুল রেস্তরাঁয় ডাকাতি, গ্রাহকের ৮০ লাখের গাড়ি নিয়ে চম্পট

এরপর তাঁরা উন্নত হ্যাকিং কৌশল ব্যবহার করে দুপুর ২ টার দিকে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, ডাকাতরা প্রথমে গাড়ির তালা খুলে দেয় এবং এরপর একজন সন্দেহভাজন খানের গাড়িতে করে চলে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও খবরের শিরোনামে অভিনেত্রী শিল্পা শেট্টি। না এবার স্বামী রাজ কুন্দ্রার জন্যে নয়। এবার খবরের শিরোনামে মুম্বইয়ের দাদারে অবস্থিত অভিনেত্রীর বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়াঁ। সম্প্রতি অভিনেত্রীর রেস্তরাঁ থেকে ডাকাতি হয়েছে। রেস্তরাঁর পার্কিং লট থেকে গায়েব হয়ে গিয়েছে একজন গ্রাহকের ৮০ লাখি বিলাসবহুল গাড়ি। জানা গিয়েছে, চুরি হয়ে যাওয়া ৮০ লাখের সোয়াঙ্কি BMW Z4 কনভার্টেবল গাড়িটির মালিক হলেন বান্দ্রার একজন ব্যবসায়ী, রুহান খান। কয়েকটি প্রতিবেদন জানাচ্ছে, ঘটনার দিন রুহান খান রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাওয়ার পর দেখতে পান রেস্তরাঁর পার্কিং লটে নেই তাঁর গাড়ি। এরপরেই তিনি অবিলম্বে শিবাজি পার্ক থানায় একটি এফআইআর দায়ের করেন৷ কিন্তু প্রশ্ন হল, এত বড় একটি রেস্তরাঁয় নিরাপত্তার অভাব!

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ঘটনার দিন রুহান তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে ছিলেন। এরপর বেসমেন্টে গাড়ি পার্ক করা একজন ভ্যালেটে গাড়ির চাবি তুলে দেন। যাইহোক, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভ্যালেটটি চলে যাওয়ার কয়েক মিনিট পরে, দুই ব্যক্তি একটি জিপ কম্পাসে বেসমেন্টে প্রবেশ করেন। এরপর তাঁরা উন্নত হ্যাকিং কৌশল ব্যবহার করে দুপুর ২ টার দিকে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। রিপোর্ট অনুযায়ী, ডাকাতরা প্রথমে গাড়ির তালা খুলে দেয় এবং এরপর একজন সন্দেহভাজন খানের গাড়িতে করে চলে যায়। ভোর ৪টার দিকে রেস্তোরাঁটি বন্ধ হয়ে গেলে খান তার গাড়ি নিয়ে আসতে বললে, তাঁকে জবাবে জানানো হয় তাঁর গাড়ি জায়গায় নেই। একজন আধিকারিক বলেছেন, “তাঁর গাড়ি পার্কিং থেকে উধাও হয়ে গেছে জেনে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন।”

বিল্ডিং কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বলেন যে, অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটি ছিনতাই করেছে। এরপরেই রুহান খান শিবাজি পার্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, যারা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত শুরু করে। কর্তৃপক্ষ এখন বিএমডব্লিউ-এর গতিবিধি ট্র্যাক করতে এবং অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার রাস্তার নজরদারি ক্যামেরাগুলি পরীক্ষা করছে৷ এটিকে গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করে বিএনএস আইনের 303(2) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, রুহান খান শিল্পা শেট্টির মালিকানাধীন বিলাসবহুল রেস্তোরাঁয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। আপাতত এ বিষয়ে এখনও কোনও জবাব দেয়নি অভিনেত্রী। প্রসঙ্গত, শিল্পার রেস্তোরাঁ বাস্তিয়ান কোহিনূর স্কোয়ারের ৪৮ তলায় অবস্থিত।

পরিবারে শোকের ছায়া, বাড়িতে এবার গণেশ পুজো করবেন না শিল্পা

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

‘বাজিগর’ ছবির শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, ৩২ বছর বাদে গোপন তথ্য ফাঁস শিল্পার

সাদা রঙের সালোয়ার স্যুট, দেশি পোশাকে সেজে ‘লহরি’তে চেনা ছন্দে শিল্পা

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

শিল্পাকে নিয়ে ঠাট্টা-তামাশা, ভিডিও ঘিরে হৈচৈ, সত্যি ঘটনা জানালেন ঋতুপর্ণা

মুখ ঢেকেই শিল্পার সঙ্গে গণপতি বাপ্পাকে বাড়ি আনলেন রাজ

শিল্পা শেট্টির জন্মই হত না, মায়ের গর্ভেই হতে পারত মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00