নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে নিজের জায়গা অটল রেখেছে পরশুরাম। স্বস্তিতে স্টার জলসা। আজ বৃহস্পতিবার (২২ মে), সময়মতো চলে এসেছে বাংলা ধারাবাহিকের রিপোর্টে কার্ড। যার জন্যে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকেন সিরিয়ালের কলাকুশলী থেকে পরিচালক সকলেই। ধুকপুকানি শুরু হয়ে যায় নির্মাতাদের। কারণ টিআরপি-তে কম নম্বর এলেই বিদায় ঘন্টা বেজে যায় ধারাবাহিকগুলির। কয়েক সপ্তাহের মধ্যে অনেক মেগা ধারাবাহিক শেষ হয়েছে। টিআরপির আসনে নিজেদের জায়গা হারাতেই ধারাবাহিকগুলির দাপট কমেছিল। তার ফল হল বিদায়। সম্প্রতি শেষ হয়েছে ‘দুগ্গামণি’। মাত্র আড়াই মাস রাজত্ব করল এই ধারাবাহিক। কিন্তু প্রথম থেকেই টিআরপিতে দুর্বল ছিল ধারাবাহিকের স্কোর।
এদিকে কয়েক সপ্তাহে একগুচ্ছ ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা এবং জি বাংলায়। যার মধ্যে রয়েছে, তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার, পরশুরাম, চিরসখা-সহ একাধিক। কিন্তু তাদের মধ্যে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিক টিআরপির শীর্ষস্থান দখল করে রেখেছে। যার ফলে পরিণীতার দাপট একটু কমেছে। টিআরপিতেই তার প্রমাণ মিলছে। কারণ এ সপ্তাহের টিআরপির আসনে প্রথমে স্থানে রয়েছে, ‘পরশুরাম’, দ্বিতীয় হয়েছে ‘পরিণীতা’, ‘জগদ্ধাত্রী’, তৃতীয়স্থান রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’, চতুর্থ আসনে রয়েছে ‘ফুলকি’, এবং পঞ্চমে রয়েছে ‘গৃহপ্রবেশ’। শুরু থেকেই পরিণীতা, পরশুরাম ধারাবাহিকগুলি দর্শকদের কাছে সেরা ধারাবাহিক হয়ে উঠেছে। যাতে একেবারে বোল্ড আউট একসময়ে টিআরপির শীর্ষে থাকা ধারাবাহিকগুলি।
এবার দেখে নিন TRP-এর রেটিং চার্ট….
প্রথম: পরশুরাম ৬.৪ (স্টার জলসা)
দ্বিতীয়: পরিণীতা, জগদ্ধাত্রী ৬.৭ (জি বাংলা)
তৃতীয়ত: রাঙামতী তীরন্দাজ ৬.১ (জি বাংলা)
চতুর্থত: ফুলকি ৬.০ (জি বাংলা)
পঞ্চমত: গৃহপ্রবেশ ৫.৩ (স্টার জলসা)
ষষ্ঠ: ফুলকি ৬.১ (জি বাংলা)
সপ্তম: চিরসখা (স্টার জলসা), ৫.১
অষ্টম: অনুরাগের ছোঁয়া ৫.০ (স্টার জলসা)
নবম: কোন গোপনে মন ভেসেছে, চিরদিনই তুমি যে আমার, কথা ৪.৯ (জি বাংলা)
দশম: রোশনাই ৪.১ (স্টার জলসা)