Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL ঝড়ে ক্লিনবোল্ড একাধিক সিরিয়াল, ‘জগদ্ধাত্রী’ হেরে ভূত, সেরার সেরা কে?

প্রতি সপ্তাহে যেসব মেগা বেঙ্গল টপার হয় তাঁদের গড় নম্বর সাধারণত ৯-এর ঘরেই থাকে। কিন্তু আইপিএল-এর প্রভাবে বাংলা সিরিয়ালের অবস্থা খারাপ। তবে সব কিছুর মধ্যেও জি বাংলাকে টপকাতে পারেনি স্টার জলসা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত বৃহস্পতিবার আসে বাংলা সিরিয়ালের টিআরপি। কিন্তু গতকাল ঈদ থাকায় একদিন পরে এসেছে টিআরপির রেজাল্ট। যদিও টিআরপির রেজাল্টে খুব একটা ভাল নয়। কারণ চলছে IPL। আর প্রতিবছর IPL-এর মরসুমে বাংলা সিরিয়াল গুলির অবস্থা তেমন ভাল থাকেনা। কারণ বাড়ির কর্তাদের বশে থাকে টিভির রিমোট। তাই টিভি দেখার সুযোগ খুবই কম থাকে, সেটাই গিয়ে প্রভাব ফেলে টিআরপির উপর। এই সপ্তাহে সেরার সেরা ‘নিম ফুলের মধু’। তার প্রাপ্ত নম্বর ৭.৭। প্রতি সপ্তাহে যেসব মেগা বেঙ্গল টপার হয় তাঁদের গড় নম্বর সাধারণত ৯-এর ঘরেই থাকে। কিন্তু আইপিএল-এর প্রভাবে বাংলা সিরিয়ালের অবস্থা খারাপ। তবে সব কিছুর মধ্যেও জি বাংলাকে টপকাতে পারেনি স্টার জলসা।

জি বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক এই সপ্তাহেও সেরা তিনে জায়গা রেখেছে। নিম ফুলের মধুর পাশাপাশি সেরা তিনে আরও রয়েছে ফুলকি, ‘জগদ্ধাত্রী’। ‘নিম ফুলের মধু’-র সঙ্গে দেখা লড়াইয়ে পেরে উঠছে না ‘জগদ্ধাত্রী’, তার স্থান এই সপ্তাহে তৃতীয় স্থানে। তবে আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে মাত্র ৭.৫ নম্বর। নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী দুটি ধারাবাহিকেই চলছে নায়িকাদের প্রেগনেন্সির পর্ব। আর সেটাই করেছে বাজিমাত। চতুর্থ স্থানে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। স্টার জলসার এই ধারাবাহিকই প্রতি সপ্তাহে বৌনি করছে টিআরপিতে।

দেখে নিন এ সপ্তাহের টিআরপি তালিকায় কে কোন স্থানে

প্রথম: নিম ফুলের মধু জি বাংলা
দ্বিতীয়: ফুলকি জি বাংলা
তৃতীয়: জগদ্ধাত্রী জি বাংলা
চতুর্থ: গীতা এলএলবি স্টার জলসা
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে জি বাংলা
ষষ্ঠ: কথা স্টার জলসা
সপ্তম: অনুরাগের ছোঁয়া স্টার জলসা
অষ্টম: জল থই থই ভালোবাসা স্টার জলসা
নবম: বঁধুয়া স্টার জলসা
দশম: কার কাছে কই মনের কথা জি বাংলা

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00