‘দিদি নং ১’-এর ১০০০ পর্বে হাউ হাউ করে কেঁদে ফেললেন রচনা, কারণ কি?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১০০০ পর্বে পা রাখল ‘দিদি নং ১’ সিজন ৯(DidiNo 1 Season 9)। এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই বাংলার ঘরে ঘরে সঞ্চালিকা হিসেবে ছড়িয়ে পড়ে রচনা ব্যানার্জীর(Rachna Banerjee) ম্যাজিক। রচনা ছাড়া এই শো যেন অসম্পূর্ণ। মাঝে জুন মালিয়া(June Malia) এবং দেবশ্রী রায়কে(Debashree Ray) এই শোয়ের দায়িত্বে আনা হলেও সঞ্চালিকা হিসেবে রচনাকেই পছন্দের তালিকায় রেখেছেন দর্শকরা। বছরের পর বছর সাফল্যের সঙ্গে এই শো চালিয়ে এসেছেন রচনা। এবার তারই নবম সিজনের ১০০০ পর্বের উদযাপন। বিশেষ দিনে বিশেষ ভাবে সেজে উঠেছে ‘দিদি নং ১’-এর সেট। তবে এদিন আনন্দ, হাসি-ঠাট্টার মাঝেও চোখে জল এল রচনার। ক্যামেরার সামনেই হাউ হাউ করে কেঁদে ফেললেন তিনি। কিন্তু কি এমন ঘটল এদিন?

আরও পড়ুনঃ ট্যাব-কাণ্ডে জড়িত খোদ শিক্ষক, চাকরি কাড়ল স্কুল শিক্ষা দফতর, তালিকায় আরও অনেকের নাম

জি বাংলার তরফ থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে বিশেষ পর্বের ঝলক। যেখানে দেখা যাচ্ছে, গায়িকা জোজো রচনাকে প্রশ্ন করছেন, ঝুমঝুম ব্যানার্জী থেকে রচনা ব্যানার্জী হয়ে ওঠার সফর কতটা কঠিন ছিল? এর উত্তরে সঞ্চালিকা বলেন, খুব কষ্ট করে তাঁকে বড় করেছেন বাবা-মা। একটি ছোট্ট ফ্ল্যাটেই কোনওরকমে দিন কাটাতেন তাঁরা। সেই থেকেই রচনা মনে মনে প্রতিজ্ঞা করে নেন, বড় হয়ে বাবা-মাকে ভালো রাখতে হবে। সারাজীবন বাবা-মায়ের বাধ্য মেয়ে হয়েই থেকেছেন তিনি। নিজের রোজগারে যখন বড় ফ্ল্যাট কিনে বাবা-মাকে নিয়ে আসতে পেরেছিলেন তিনি সেই আনন্দটা কোনওদিনও ভোলার নয়। বলতে বলতেই চোখে জল চলে এল রচনা। ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন তিনি।

আরও পড়ুনঃ লাস্যময়ী মাধুরীর আবেদনে দিশেহারা! ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান বিনোদ খান্না

এই বিশেষ পর্বটি দেখা যাবে জি বাংলার পর্দায় আগামী ৩০শে নভেম্বর অর্থাৎ শনিবার বিকেল সাড়ে চারটেয়। গোটা পর্ব জুড়েই থাকবে বিশেষ চমক। বসবে তারকাদের মেলা। নাচে-গানে এবং নানান মজাদার খেলায় জমে উঠবে ‘দিদি নং ১’। দর্শকরাও এই পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

‘এই প্রশ্ন আসবেই আসবে …’, উচ্চমাধ্যমিকের আগেই ‘দিদি নম্বর ১’-এ লাস্ট মিনিট সাজেশন

বয়স ৫০ পেরিয়ে গেলেও অটুট যৌবন, সৌন্দর্যের রহস্য ফাঁস করলেন রচনা নিজেই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]