একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

অ্যাটলি প্রথমে চেয়েছিলেন অভিনেতা কেবল দ্বৈত চরিত্রে অভিনয় করুক। বাবা এবং দাদার জন্য অন্যান্য অভিনেতারা করবেন। তবে, আল্লু চারটি চরিত্রে অভিনয়ের জন্যে নিজেই জোর দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর প্যান ইন্ডিয়া তারকা তালিকায় জায়গা পেয়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। তাঁর পুষ্পা এবং পুষ্পা 2, দুটি ছবিই বক্সঅফি সে কামাল করেছে। দুটি ছবিই বিশ্বব্যাপী ২,০০০ কোটি টাকার উপর ব্যবসা করেছে। যাই হোক, প্রতি বছরই অভিনেতার ভক্তরা তাঁর ছবির জন্যে অপেক্ষা করে থাকেন। বর্তমানে আল্লু অর্জুন তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত। জন্মদিনেই তিনি তাঁর আগামী ছবির নাম ঘোষণা করেছেন। আর এই ছবির পরিচালক অ্যাটলি। প্রথম তাঁর সঙ্গে ছবি করছেন আল্লু অর্জুন। ছবির নাম “AA22xA6″। ছবিতে অভিনেতার সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা পাড়ুকোন।

তবে সম্প্রতি একটি আপডেটে বলা হয়েছে যে, এই ছবিতে অভিহতকে ৪টি ভিন্ন চরিত্রে দেখা যাবে। দাদু, বাবা এবং দুই ছেলের ভূমিকায় অভিনয় করবেন তিনি। অর্থাৎ গোটা বংশের চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রতিবেদন অনুসারে, অ্যাটলি প্রথমে চেয়েছিলেন অভিনেতা কেবল দ্বৈত চরিত্রে অভিনয় করুক। বাবা এবং দাদার জন্য অন্যান্য অভিনেতারা করবেন। তবে, আল্লু চারটি চরিত্রে অভিনয়ের জন্যে নিজেই জোর দিয়েছেন। যার ফলে এটি তার প্রথম একাধিক অবতারের সিনেমা হয়ে উঠবে।

অভিনেতার লুক টেস্ট পরিচালককে মুগ্ধ করেছে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করা হয়নি, তবে আর্য অভিনেতাকে একই ছবিতে ৪টি ভিন্ন চরিত্রে প্রথমবার দেখা যাবে, যা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। আর AA22xA6 এর নির্মাতারা রশ্মিকা মান্দান্নাকে প্রধান চরিত্রগুলির মধ্যে একটিতে অভিনয় করার জন্য নিযুক্ত করেছেন। সুতরাং অভিনেত্রীকে তাঁর কেরিয়ারের সবচেয়ে সাহসী চরিত্রগুলির মধ্যে একটিতে দেখা যাবে। রশ্মিকা ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির জন্য তার লুক টেস্ট এবং বডি স্ক্যান করিয়েছেন, বর্তমানে তার চরিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এর আগে, নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে, দীপিকা পাড়ুকোন এই ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন। তিনি এবং মান্দান্না ছাড়াও, সিনেমাটিতে ম্রুণাল ঠাকুর, জাহ্নবী কাপুরও সহ নায়িকা হিসেবে অভিনয় করবেন। AA22xA6 ছবিটি বিশাল বাজেটে নির্মিত হচ্ছে বলে জানা গিয়েছে। সম্ভবত ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ছবিটির নির্মাণ কাজ শেষ হবে এবং সম্ভবত আগামী বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালে বড় পর্দায় মুক্তি পাবে।

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

পদপিষ্টে মহিলা ভক্তের মৃত্যুর খবর পরের দিন জেনেছেন, দাবি আল্লুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]