৬০ কোটি ব্যয়ে নির্মিত ‘পুষ্পা-২’-এর দৃশ্যে কাঁচি চালাল সৌদি আরব

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পুষ্পা দ্য রাইজ’-এর আকাশছোঁয়া সাফল্যের জেরে রাতারাতি গোটা দেশজুড়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান দক্ষিণী তারকা আল্লু অর্জুন(Allu Arjun)। বক্সঅফিসে সাফল্যের সুনামি এনে দিয়েছিল এই ছবি। সেই সাফল্যের রেশ ধরেই নির্মাতারা ‘পুষ্পা ২: দ্য রুল’-এর(Pushpa 2 Movie) ঘোষণা করেন। মোটা অঙ্কের টাকায় নির্মিত হয়েছে এই ছবি। আজ গোটা দেশজুড়ে মুক্তি এই ছবি। স্বাভাবিকভাবেই দর্শকমহলে উচ্ছাস তুঙ্গে। কিন্তু এত আনন্দের মাঝেও এই ছবির একটি ব্যয়বহুল দৃশ্য ছেঁটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমাকে বাঁচান’, জামিনের আশায় ভার্চুয়াল আদালতে কাতর আর্জি পার্থর

সৌদি আরবের সেন্সর বোর্ড এই ছবির একটি দৃশ্য পুরোপুরি ছেঁটে দিয়েছে। কারণ সেখানকার সেন্সর বোর্ডের সদস্যরা মনে করছেন এই দৃশ্যটি ছবিতে থাকলে দর্শকদের ছবি দেখার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে নষ্ট হতে পারে। সেই কারণেই একেবারে ১৯ মিনিটের একটি দৃশ্য কেটে বাদ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ছবির ওই নির্দিষ্ট অংশটি শুট করতেই খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

আরও পড়ুনঃ পাসপোর্ট ভেরিফিকেশনে আরও কড়াকড়ি পদক্ষেপ লালবাজারের, নেপথ্যে কোন কারণ?

১৯ মিনিটের এই দৃশ্যে মূলত হিন্দু দেবদেবীদের প্রাধান্য দেওয়া হয়েছে। সৌদি আরবের দর্শকদের ক্ষেত্রে এই দৃশ্য আপত্তিকর হতে পারে এই কথা ভেবে আগেভাগেই ওই দৃশ্য ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই দৃশ্যটি ছবির অন্যতম গুরুত্বপূর্ণ সিকোয়েন্স বলে মনে করা হচ্ছে। এমনকি ছবির নির্মাতারাও উল্লেখ করেছেন এই বিশেষ দৃশ্যে প্রাণ ঢেলে অভিনয় করেছেন খোদ আল্লু অর্জুন। পরনে শাড়ি, মুখে নীল মেকআপে দেখা গেছে তাঁকে। ট্রেলারেও ফুটে উঠেছিল সেই ঝলক। মূল ছবির দৈর্ঘ্য ছিল ৩ ঘন্টা ২০ মিনিটের। কিন্তু দৃশ্য ছাঁটাই করার কারণে সৌদি আরবীয় সংস্করণে তা ৩ ঘন্টা ১ মিনিটে নেমে এসেছে। তবে কাটছাঁট করার পরেও সৌদি আরবে এই ছবি প্রথম দিনেই ব্যাপক সাড়া পেয়েছে বলে জানা গিয়েছে। তাই শুধু ভারতে নয়, বিদেশের মাটিতেও অন্যতম সফল ছবি হতে চলেছে পুষ্পা। এমনটাই মনে করা হচ্ছে।

বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তর্কে জড়ালেন অল্লু অর্জুন,‌ কী ঘটেছিল?

একই অঙ্গে চার রূপ, দাদু, বাবা এবং দুই ভাইয়ের ভূমিকায় আল্লু অর্জুন

‘২ বছর আগে আমি এখানেই জন্মদিন উদযাপন করেছি’, চেনা পহেলগাঁও হঠাৎই অচেনা বিজয়ের কাছে

অ্যাটলির নতুন ছবিতে বলি নায়িকা, আল্লুর সঙ্গে পর্দায় ঝড় তুলবেন কোন অভিনেত্রী?

এবার অ্যাটলির ছবিতে আল্লু অর্জুন, নিচ্ছেন মোটা অঙ্কের পারিশ্রমিক, শুনলে চমকে যাবেন!

‘গেম চেঞ্জার’-এর ব্যর্থতা নিয়ে কটুক্তি, আল্লু অর্জুনের সঙ্গে সম্পর্ক চোকালেন রামচরণ!

‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

পদপিষ্ট মামলায় আরও বিপাকে আল্লু অর্জুন, গ্রেফতার সর্বক্ষণের সঙ্গী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]