নিজস্ব প্রতিনিধি : বলিউডের সর্বদা চর্চায় থাকে ‘দেশি গার্ল’।কখনো সেরা দম্পত্তি, কখনো বা সুপার মমের তকমা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সর্বদা আলোচনায় থাকে অভিনেত্রী। কাজের ফাঁকে মেয়ে মালতি মেরিকে সময় দিতে ভোলেন না তিনি। মাঝেমধ্যে পরিবারকেও নিয়ে সময় কাটান প্রিয়ঙ্কা।অভিনেত্রী প্রায়শই পরিবারের সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমের পাতায়। তেমনই বড়দিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে কাটানো আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন তিনি।
বড়দিনের উৎসবে চুটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা সুন্দরী। সম্প্রতি অভিনেত্রীর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আপাতত ছুটির মরসুমে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছেন প্রিয়াঙ্কা সুন্দরী।এর মাঝেই শনিবার(২৮ ডিসেম্বর)সামাজিক মাধ্যমে একটা মজার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।
মজার এই ভিডিয়োতে দেখা গিয়েছে একটা ছোট মেয়েকে জিন্সের বোতাম খুলতে। কেননা সে এতটাই খেয়ে ফেলেছিল যে পেটের উপর চরম চাপ পড়েছিল। তাই মেয়েটি জিন্সের বোতাম খুলে পেট হালকা করছিল। আর এই ভিডিয়োর ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখে, ‘আগামী ২ সপ্তাহের জন্য আমার অবস্থা এখন এমন হয়ে গিয়েছে।’ এই ক্যাপশন দিতেই অনুরাগীদের বুঝতে আর বাকি নেই যে ডায়েট শিকেয় তুলে প্রিয়াঙ্কা এখন চুটিয়ে জীবন উপভোগ করছে। আপাতত উৎসবের মেজাজে ডায়েটকে পাত্তাই দিতেই চান না অভিনেত্রী।