Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন জনপ্রিয় প্রযোজক গুণীত মঙ্গা

তিনি তাঁর বাগদত্তা তথা ফ্যাশন উদ্যোক্তা সানি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত৷ মুম্বইতেই বসবে তাঁদের বিয়ের আসর, এবং ১৬ ডিসেম্বর দিল্লিতে তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড একের পর এক খুশির খবর। আপাতত বলিউডে বইছে একের পর এক অভিনেত্রীর মা হওয়ার খুশির খবর। আলিয়া ভাট থেকে শুরু করে দেবিনা বন্দোপাধ্যায়, বিপাশা বসু সবাই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বোঝাই যাচ্ছে, বলিউডের আসন্ন অভিনেত্রীদের তালিকা আস্তে আস্তে লম্বা হচ্ছে। এদিকে কিছুদিন আগেই জীবনের নতুন পর্ব শুরু করেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা-অভিনেত্রী রিচা চাড্ডা এবং আলি ফজল। এরই মধ্যে সুখবর দিলেন বলিউডের খ্যাতনামা প্রযোজক গুণীত মঙ্গা। ১৪ নভেম্বর সোমবার তিনি ঘোষণা করেছেন যে, আগামী ডিসেম্বরেই তিনি তাঁর বাগদত্তা তথা ফ্যাশন উদ্যোক্তা সানি কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত৷ মুম্বইতেই বসবে তাঁদের বিয়ের আসর, এবং ১৬ ডিসেম্বর দিল্লিতে তাঁদের রিসেপশন অনুষ্ঠিত হবে।

“গ্যাংস অফ ওয়াসেপুর” সিরিজ, “শাহিদ”, “মাসান”, “দ্য লাঞ্চবক্স” এবং “প্যাগলাইট” এর মতো সমালোচক-প্রশংসিত চলচ্চিত্রগুলিতে তিনি প্রযোজক হিসেবে কাজ করেছেন। চলতি বছর এপ্রিল মাসে সানি কাপুরের সঙ্গে তিনি বাগদান সেরেছেন। তাঁদের বিয়ে গত জুন মাসেই হওয়ার কথা ছিল কিন্তু সানি কাপুরের দিদা অসুস্থ থাকার জন্য তাঁদের বিয়ে পিছিয়ে যায়। যদিও সানির দিদা পরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধে মারা যান। তবে আগামী মাসেই তাঁরা গাঁটছড়া বাঁধার জন্যে প্রস্তুত। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, “একবার দাদি জির জন্য পুরো বিয়ের আয়োজন করেও তা সম্পূর্ণ হয় নি, তবে এবার তিনি গাঁটছড়া বাঁধতে প্রস্তুত। যদিও আমি দিল্লিতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, কিন্তু আমার পুরো জীবন এখন মুম্বইতে – আমার ‘কর্মভূমি’। এখানে পরিবারের মতো বন্ধুদের খুঁজে পেয়েছি। সমস্ত অনুষ্ঠান মুম্বইয়ে সুসম্পন্ন হবে। আমার ১৮ বছর থেকে এখানে রয়েছি। গত বছর একটি ডেটিং অ্যাপে সানির সঙ্গে দেখা হয়।”

তিনি আরও বলেছেন, “আমি এমন একটি পরিবার খুঁজে পেয়ে কৃতজ্ঞ যারা আমাকে এতটা ভালবাসা দিয়েছেন। যেহেতু আমি মাত্র ২৩ বছর বয়সে আমার বাবা-মা দুজনকেই হারিয়েছি, তাই আমি একটি বড় পরিবারের স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্নটি সত্যি হওয়ার জন্য আমি খুব উত্তেজিত।”

অস্কারের দৌড়ে হিন্দি ভাষার শর্ট ফিল্ম ‘অনুজা’, রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার যোগ

অস্কারে কার্তিকি ও গুণীত মঙ্গার সাফল্য, আমুলের তরফ থেকে বিশেষ কুর্নিশ

সুনীলের খান্ডালা বাংলো সেজে উঠছে, আথিয়া-রাহুলের বিয়ের প্রস্তুতি তুঙ্গে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00