Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শাহরুখ ছাড়া কারুর পক্ষে সম্ভব নয়’, পাঠানের চূড়ান্ত সাফল্যে খুশি ‘বাহুবলী’ প্রযোজক শিবু

এর আগে, শাহরুখ-পত্নী গৌরী খানও 'পাঠান'-এর বক্সঅফিসের বিশাল সংগ্রহে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "রেকর্ড ভাঙার ধারা..."!

Share:

নিজস্ব প্রতিনিধি: সব বিতর্ককে অতিক্রম করে দেশের নম্বর 1 চলচ্চিত্রের স্বীকৃতি পেল শাহরুখ-দীপিকার ‘পাঠান’। সর্বকালের শ্রেষ্ঠ তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (হিন্দি) এর বিশাল সংগ্রহকে পরাজিত করে অবশেষে শাহরুখ ভক্তদের প্রত্যাশা পূরণ হল। ভারত জুড়ে সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পেল ‘পাঠান’। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত, ‘বাহুবলী 2’-এর হিন্দি সংস্করণ দেশজুড়ে মোট ৫১০.৯৯ কোটি আয় করেছিল, কিন্তু ‘পাঠান’ মাত্র ৩৮ দিনেই ৫১১.৬৫ কোটি আয় করে একালের যাবতীয় রেকর্ডকে ভেঙে দিল। বক্সঅফিসে কালেকশনের দিক দিয়ে ছবিটি ভারত জুড়ে এক নম্বর হিন্দি চলচ্চিত্রে অবস্থান করল।

পাঠান টিমকে অভিনন্দন জানালেন স্বয়ং ‘বাহুবলী 2’ প্রযোজক শোবু ইয়ারলাগড্ডা। তিনি টুইট করে লিখেছেন, “@iamsrk স্যার, সিদ্ধার্থ আনন্দ @yrf এবং পাঠানের পুরো টিমকে @BaahubaliMovie 2 হিন্দি NBOC অতিক্রম করার জন্য অভিনন্দন। রেকর্ডগুলি ভাঙ্গার উদ্দেশ্যে এবং আমি খুশি যে এটি @iamsrk ছাড়া আর কেউ পারতো না!” এর আগে, শাহরুখ-পত্নী গৌরী খানও ‘পাঠান’-এর বক্সঅফিসের বিশাল সংগ্রহে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “রেকর্ড ভাঙার ধারা…”!

‘পাঠান’ বিশ্বব্যাপী বক্সঅফিসে ১০২৬ কোটি আয় করেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখের পাশাপাশি অভিনয় করেছেন, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। শাহরুখ খান আপাতত ব্যস্ত সলমন খানের অ্যাকশন ফ্লিক ‘টাইগার 3’-তে একটি ক্যামিওর শুটিংয়ে। তার আসন্ন প্রকল্পগুলি সম্পর্কে বলতে গিয়ে, এসআরকে টুইট করেছিলেন, “পরে জওয়ান এবং তারপরে ডানকি।”

কীভাবে ‘পাঠান’ মানসিক অবসাদ থেকে বাঁচালো জাপানি গেম ডিজাইনারকে?

প্রকাশ্যে এল জওয়ানের নতুন পোস্টার

ভারত-বাংলাদেশ কাঁপানোর পর এবার রাশিয়ায় পাড়ি শাহরুখের ‘পাঠান’

বাংলাদেশে ৪১ টি প্রেক্ষাগৃহে ‘পাঠান’, কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’

‘পাঠান’ ঝড়ে বিপন্ন বাংলা চলচিত্র, কোন্নগরের ঘটনায় সরব সাহেব

জন আব্রাহামের জন্যই তৈরি “পাঠানের”র ভিলেনঃ সিদ্ধার্থ আনন্দ

আগামী ছবি ‘পাঠান’র মুক্তির দিন ঘোষণা করলেন কিং খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00