Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কীভাবে ‘পাঠান’ মানসিক অবসাদ থেকে বাঁচালো জাপানি গেম ডিজাইনারকে?

Hideo তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন যে, তিনি এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন। মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ছিলেন, শক্তি জ্বালাতে চেয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘জওয়ান’ মুক্তির জন্যে প্রস্তুতি নিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করেই একেবারে বুঝিয়ে দিয়েছেন তিনিই সত্যিকারেরই বাদশা। গত ২৫ জানুয়ারী মুক্তি পেয়েছিল ‘পাঠান’, ছবিটি গোটা বিশ্বজুড়ে প্রায় ১০০০ কোটি টাকার মতো ব্যবসা করছে। এখনও এই ছবি নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা। তবে পাঠানেরও রেকর্ড ভেঙে দিতে পারে জওয়ান। আপাতত সেটাই আশঙ্কা বলিউড বাণিজ্য বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ৫ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে ভারতেই। বিশেষ করে মাল্টিপ্লেক্স গুলিতে টিকিটের দাম ছুঁয়েছে আকাশছোঁয়া। মনে হচ্ছে, মুক্তির দিনই ১০০ কোটি ছাড়াবে জওয়ান। তবে শাহরুখের পাঠান ক্রেজ বিশ্বজুড়ে এখনও অব্যাহত।

সম্প্রতি পাঠান মুক্তি পেয়েছে জাপানে। আর ছবি দেখে তার রিভিউ দিলেন জনপ্রিয় জাপানি গেম ডিজাইনার, প্রযোজক এবং পরিচালক, Hideo Kojima। তিনি সম্প্রতি পাঠান দেখে টুইটারে তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। সঙ্গে জানালেন, কীভাবে তাঁকে মানসিক এবং শারীরিক সুস্থ হতে সাহায্য করেছে। তিনি কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। Hideo তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন যে, তিনি এই কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন। মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ছিলেন, শক্তি জ্বালাতে চেয়েছিলেন। তিনি IMAX-এ শাহরুখ খান অভিনীত পাঠান দেখেছেন। তাঁর কাছে পাঠান ‘অসাধারণ’। যদিও Hideo মিশন ইম্পসিবল, RRR , 007 এবং জন উ- এর মতো একাধিক সিনেমার ভারতীয় চলচ্চিত্রগুলি দেখেছেন।

তিনি পাঠানকে একটি বিশুদ্ধ বিনোদনমূলক চলচ্চিত্র বলে অভিহিত করেছেন। তিনি ছবির সাউন্ডট্র্যাকটিও উপভোগ করেছেন। পাঠান বক্স অফিসে ৫৪৩.০৫ কোটি টাকার ব্যবসা করেছে। পাঠান বর্তমানে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে। এই ছবিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, মনীশ ওয়াধওয়া মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এখন, সবাই আশা করছে জওয়ান পাঠানের রেকর্ড ভাঙবে। জওয়ান আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি এবং সান্যা মালহোত্রা। দীপিকা পাড়ুকোনেরও একটি বর্ধিত ক্যামিও রয়েছে।

প্রকাশ্যে এল জওয়ানের নতুন পোস্টার

ভারত-বাংলাদেশ কাঁপানোর পর এবার রাশিয়ায় পাড়ি শাহরুখের ‘পাঠান’

বাংলাদেশে ৪১ টি প্রেক্ষাগৃহে ‘পাঠান’, কান চলচ্চিত্র উৎসবে পরীমণির ‘মা’

‘শাহরুখ ছাড়া কারুর পক্ষে সম্ভব নয়’, পাঠানের চূড়ান্ত সাফল্যে খুশি ‘বাহুবলী’ প্রযোজক শিবু

‘পাঠান’ ঝড়ে বিপন্ন বাংলা চলচিত্র, কোন্নগরের ঘটনায় সরব সাহেব

জন আব্রাহামের জন্যই তৈরি “পাঠানের”র ভিলেনঃ সিদ্ধার্থ আনন্দ

আগামী ছবি ‘পাঠান’র মুক্তির দিন ঘোষণা করলেন কিং খান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00