নিজস্ব প্রতিনিধি: বলিউডে আবারও সুখবর আসতে চলেছে! কপিল শর্মার শোতে এসে বাবা-মা হওয়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। জানালেন শীঘ্রই সুখবর দিতে পারেন তিনি। আর স্ত্রীকে সমর্থন করলেন কনিষ্ঠতম রাজনীতিবিদ রাঘব চাড্ডাও। বলিউডে বছর জুড়ে একের পর এক সুখবর দিয়েছেন তারকারা। সম্প্রতি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা আড ভানি। আবার ক্যাটরিনা কাইফেরও বেবি বাম্প দেখা গিয়েছে। তবে কী এবার বাবা-মা হওয়ার পথে রাঘব পরিণীতি? ২০২৩ সালে রাজস্থানের একটি বিলাসবহুল হোটেলে জমকালোভাবে বিয়ে হয়েছে রাগণীতি জুটির।
যদিও বিয়ের আগে নিজেদের সম্পর্কের শিলমোহর দেননি তাঁরা। তবে অনেক ছোট থেকে রাঘবের সঙ্গে আলাপ পরিণীতির। কিন্তু সম্পর্কের মাত্র ১ বছর বয়সেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর থেকেই গুঞ্জন, কবে বাবা-মা হচ্ছেন তাঁরা? অবশেষে কপিল শর্মার শোতে এসে সেই আভাস দিলেন বলিউডের পাওয়ারফুল দম্পতি। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মার শোয়ের আগামী পর্বের অতিথি হচ্ছেন রাগনীতি জুটি।শোতে কপিল শর্মার নানারকর মজার প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা। সঙ্গে সন্তান নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁরা। কপিল শোতে রাঘবকে জিজ্ঞাসা করেছিলেন যে, পরিণীতির সঙ্গে সংসার শুরু হওয়ার পর থেকেই তাঁর মা কী তাঁদের পরিবার পরিকল্পনার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন? সন্তান নেওয়ার পরিকল্পনা দিয়েছিলেন? তখন রাঘব বলেন, ‘আমি তোমাকে শীঘ্রই সু সংবাদ দেব।’
আর স্বামীর কথায় অদ্ভূত ভাব প্রকাশ করেছেন পরিণীতি। এবং হাসি চেপে রাখার চেষ্টা করছিলেন তিনি। এরপর কপিল তাঁদের আরও চাপ দিয়ে বলেন যে, তাহলে কী সত্যিই ভাল খবর আসছে? লাড্ডু বিতরণ শুরু করব? তখন রাঘব বলেন, ‘নিশ্চয়ই করবেন, তবে একটু ধৈর্য্য রাখতে হবে।’ যাই হোক, পরিণীতি কপিলের শো থেকে কিছু ছবিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তবে কপিলের শোয়ে রাঘবের খালি পায়ে আসা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। শুধু তাই নয় পরিণীতি কপিলের শো থেকে কিছু মজার ভিডিও শেয়ার করেছেন।