শুধু ‘পুষ্পা-২’ নয়, হাজার কোটির বেশি ব্যবসা করেছে আরও ৭ ভারতীয় সিনেমা

Share:

নিজস্ব প্রতিনিধি :বক্স অফিসে রীতিমত সুনামি চলছে ‘পুষ্পা ২’-কে নিয়ে। এই নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আল্লু অর্জন আর রশ্মিকার প্রেমের রসায়নে মজেছেন দর্শকরা। মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী এই সিনেমাটি আয় করেছে ১,০০০ কোটির বেশি। তবে শুধু ‘পুষ্পা ২’ নয়, বক্স অফিসে ঝড় তুলে হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছিল আরও সাত ভারতীয় সিনেমা। জানেন কী কোন ৭ সিনেমা কাঁপিয়েছিল বক্স অফিস ? তাহলে জেনে নিন-

দঙ্গল: একসময়কার বলিউড ক্রাশ ছিল আমির খান। আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিটি শক্ত জায়গা করে নিয়েছে বক্স অফিসে। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছিল এই ছবিটি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৯৭০ কোটি টাকা। 

‘ট্রিপল আর’ : ‘ট্রিপল আর’ নির্মাণ করেন এস এস রাজামৌলি।‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। এদিকে ‘বাহুবলি’ মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমা। অনেকের মতে বাহুবলি সিনেমার পর হাত অনেকটাই পাকিয়ে ফেলেছিলেন রাজামৌলি। ব্যস এর পরেই দর্শকদের উপহার দিলেন ৫৫০ কোটি টাকার বাজেটের সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ১২৩০ কোটি রুপি।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ :  প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন যশ। দক্ষিণের বহু সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকদের অমূল্য ভালোবাসা লোফেন তিনি। ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল ১০০ কোটি টাকা বাজেটের ‘কেজিএফ, চ্যাপ্টার টু’ সিনেমা। যশের কেমিষ্ট্রি দর্শকদের মনে গেঁথে যায়। এই সিনেমাটি আয় করেছে ১২০৮ কোটি।

কল্কি : প্রভাস, কমল হাসান মানেই দর্শকদের চিৎকার,হাততালি। আর অমিতাভ মানে আবেগ.. দুইয়ের সংমিশ্রণে তৈরি কল্কি সিনেমাটি মনে ধরেছে দর্শকদের। চলতি বছরের ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০৬০ কোটি।

পাঠান : দীর্ঘদিন পরে রুপালি পর্দায় ফেরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই ছবিটি ২০২৩ সালের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায়। ২৫০ কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল এই সিনেমাটি। আর বক্স অফিস থেকে আয় করেছিল ১,০৫০ কোটি।

জওয়ান: পাঠানের পরেই ফের শাহরুখের এই ছবিটি প্রশংসিত হয় দর্শক মহলে। ‘জওয়ান’ সিনেমা গত বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। ৩০০ কোটি টাকা খরচ করে এই ছবিটি বানানো হয়েছিল। শেষ পর্যন্ত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১১৬০ কোটি টাকা। 

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

‘এই সিনেমা চোখ খুলে দেবে’, সিতারে জমিন পর নিয়ে উল্লাসিত সুধা মূর্তি

মোদির সফরের আগেই মলদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

ডিসকাউন্ট দিয়ে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রভাস, শুরু জোর চর্চা

সইফের ফ্ল্যাটে মেলেনি হামলায় ধৃত শরিফুলের আঙুলের ছাপ

তোয়ালে দিয়ে বাঁধা! অভিনব কায়দায় ছেলেকে সাইকেল চালানো শেখাচ্ছেন শাহিদ কাপুর

হাতে চওড়া ব্যান্ডেজ! গুরুতর আহত কার্তিক,তবু বন্ধ হল না শুটিং

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]