Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশকে ‘জাঙ্ক ফ্রি’ করতে নয়া উদ্যোগ শিল্পার, ‘WickedGud’-কে দিলেন ২.২৫ কোটি

আমরা খাদ্যপ্রেমীদের একটি পরিবার এবং সবসময় আপনার জন্য আরও ভালো খাবারের সন্ধান দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! অভিনয় ছেড়ে সবাই ফুড ডেলিভারি সংস্থায় অর্থ বিনিয়োগ করছেন, ব্যাপারটা কী! কিছুদিন আগেই জ্যোমেটো, সুইগির মতো ‘বায়ু’ নামক ফুড অ্যাপ লঞ্চ করেছেন সুনীল শেঠি। এবার তাঁর দেখাদেখি আরেকটি ফুড ডেলিভারি সংস্থায় বিনিয়োগ করলেন শিল্পা শেট্টি। চলতি বছরেই মুক্তি পাবে তাঁর ১৮ বছর পর প্রত্যাবর্তন কন্নড় ছবি। এদিকে বলিউডেও তাঁর পসার এখন আর নেই। মাঝে মধ্যেই ছোট পর্দার রিয়েলিটি শোয়ে অংশগ্রহণ করেন শিল্পা শেট্টি। তাই কী এবার ব্যবসায় মনোনিবেশ অভিনেত্রীর? বলিউডের ৯০ দশকের একজন বিখ্যাত অভিনেত্রী শিল্পা শেট্টি। বয়স ৫০ ছুঁই ছুঁই, কিন্তু ফিগারে, গ্ল্যামারে হারিয়ে দিতে সক্ষম তরুণদেরও। ৪৭ বছর বয়সী একজন ফিটনেস উদ্যোগী, সবসময় স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করে। এবার তিনি তাঁর উৎসর্গকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন।

একটি স্বাস্থ্যকর খাদ্য সংস্থায় বিনিয়োগ করলেন প্রায় ২.২৫ কোটি টাকা। সম্প্রতি জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া 2- এ উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সংস্থার জন্যে শুধু অর্থ বিনিয়োগই করেননি তিনি, বরং সামগ্রিকভাবে ব্র্যান্ডের মুখও হয়েছেন। শিল্পা শেঠি তাঁর ইনস্টাগ্রামে একটি উত্তেজনাপূর্ণ খবর ঘোষণা করে লিখেছেন, “আমরা খাদ্যপ্রেমীদের একটি পরিবার এবং সবসময় আপনার জন্য আরও ভালো খাবারের সন্ধান দেব। আমি উইকডগুড স্প্যাগেটি চেষ্টা করেছি। এটি আমাকে শুধুমাত্র ব্র্যান্ডটিকে অনুমোদন করতেই নয়, এতে বিনিয়োগ করতেও অনুপ্রাণিত করেছে। আমি @wickedgud-এর তরফ থেকে ভারতকে ‘আনজাঙ্ক’ করার মিশনে নামতে পেরে উত্তেজিত।”

উইকডগুড (WickedGud) সম্পর্কে

ব্যবসায়িক রিয়েলিটি শো, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া 2-এ উপস্থিত হওয়ার পর, WickedGud-এর মালিকরা স্বীকৃতি লাভ করে এবং তাঁদের পণ্য সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, নেপাল এবং সিঙ্গাপুরের মতো দেশে পাঠানো হয়। এই D2C (ডাইরেক্ট টু কনজিউমার) কোম্পানিটি ভূমান দানি, মনীশ দেবনাথ এবং সৌমাল্য বিশ্বাস দ্বারা প্রতিষ্ঠিত।

শিল্পা শেঠি সম্পর্কে

শিল্পা শেঠি ৯০-এর দশকে শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। চলচ্চিত্র ছাড়াও, তিনি আন্তর্জাতিক রিয়েলিটি শো, বিগ ব্রাদারে উপস্থিত হয়ে জিতেছিলেন। পরে, তিনি শোটির ভারতীয় সংস্করণ, বিগ বস 2- এর দ্বিতীয় সিজন হোস্ট করেন। শিল্পা সুপার ড্যান্সার, নাচ বলিয়ে এবং জারা নাচকে দেখা নামক রিয়েলিটি শো-এর বিচারক হিসেবেও হাজির হয়েছিলেন। ব্যক্তিগত ফ্রন্টে, তিনি ব্যবসায়ী রাজ কুন্দ্রার স্ত্রী এবং তাঁর দুটি সন্তান রয়েছে, ভিয়ান এবং সামিশা।

পরিবারে শোকের ছায়া, বাড়িতে এবার গণেশ পুজো করবেন না শিল্পা

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

‘বাজিগর’ ছবির শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, ৩২ বছর বাদে গোপন তথ্য ফাঁস শিল্পার

সাদা রঙের সালোয়ার স্যুট, দেশি পোশাকে সেজে ‘লহরি’তে চেনা ছন্দে শিল্পা

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

মুম্বইয়ে শিল্পী শেট্টির বিলাসবহুল রেস্তরাঁয় ডাকাতি, গ্রাহকের ৮০ লাখের গাড়ি নিয়ে চম্পট

শিল্পাকে নিয়ে ঠাট্টা-তামাশা, ভিডিও ঘিরে হৈচৈ, সত্যি ঘটনা জানালেন ঋতুপর্ণা

মুখ ঢেকেই শিল্পার সঙ্গে গণপতি বাপ্পাকে বাড়ি আনলেন রাজ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00