কেন তারক মেহেতা কা উল্টা চশমা ছেড়েছিলেন গোলি, এতদিন পর খোলসা করলেন সবটা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ‘তারক মেহেতা কা উল্টা চশমা’র প্রতিটি চরিত্র দর্শকদের অত্যন্ত পছন্দের। এই শো’তে ‘গোলি হাতি’র চরিত্রে অভিনয় করেছিলেন কুশ শাহ। কিন্তু মাঝপথে আচমকা তিনি শো ছেড়ে দেন। এতে অবাক হয়েছিলেন দর্শকরা। কিন্তু কেন যে ছেড়ে যাচ্ছেন তা বুঝতে পারেননি কেউ। এতদিন পরে কুশ জানিয়েছেন কেন তিনি ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ছেড়েছিলেন।

‘জাস্ট কিডিং উইথ সিড’ পডকাস্টে শো ছেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন কুশ। সঙ্গে এও জানিয়েছেন যে শুটিং সেট তাঁর দ্বিতীয় বাড়ি হয়ে গিয়েছিল। তাই সেটটাকে তিনি খুব মিস করেন।

কুশ বলেছেন, “ সেটটা আমার দ্বিতীয় বাড়ি ছিল। তাই আমি খুব মিসও করেছি। কিন্তু আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল কারণ আমার বয়স ২৭ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল নতুন কিছু করার সময় এসেছে।”

তাঁর আরও সংযোজন, “আমি ভেবেছিলাম ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ বছরের পর বছর ধরে চলবে। অনুরাগীরা কখনওই এই শো দেখা বন্ধ করবেন না। আমি TMKUC খুব ভালবাসি। এই শোয়ের অভিনেতা অভিনেত্রীদেরও খুব ভালবাসি। আমরা কোভিডের সময়ও শুটিং করেছি। এমন একটা দিনও ছিল যেদিন আমাকে ঘুম থেকে উঠে সেটে যেতে হত না। এখন সেই দিনগুলো আমি খুব মিস করি।”

কুশ আরও বলেন, “যখন আমি ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ শুরু করি, তখন ক্লাস ফাইভে পড়তাম। আমরা দিলীপ স্যারের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে বসতাম। ছোটবেলায় আমি ওঁর কাছ থেকে এটাই শিখেছিলাম। উপভোগও করতাম। আমি আসলে অভিনয় ভালবাসি, সেটে প্রতিটি দিন তাই খুব ভাল কাটত আমার।”

২০২৪ সালে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যান কুশ শাহ। সেই সময়ই তিনি ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ ছেড়েছিলেন। অনুরাগীরা আজও তাঁদের প্রিয় গোলি হাতিকে মিস করেন।

বাড়ি থেকে উদ্ধার অভিনেতার দেহ, মানসিক ও আর্থিক চাপেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের

‘তারকা মেহতা….. ‘-র ১৬ বছরের সফর শেষ করলেন গোলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]