নিজস্ব প্রতিনিধি: জন্মদিনে ভারতীয় ফ্যাশন ডিজাইনারের তৈরি পোশাকে সাজলেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। গতকাল অর্থাৎ ২৪ জুলাই ৫৫ বছর বয়সী হয়েছেন জেনিফার লোপেজ। তিনি তাঁর জন্মদিনের পোশাকের জন্যে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণিশ মালহোত্রাকে দায়িত্ব দিয়েছিলেন। যার পোশাকেই সেজে বলিউডি নায়িকার। মণিশ ইনস্টাগ্রামে নিজেই জানালেন সেই কথা। পাশাপাশি তিনি পোশাক সম্পর্কে বিশদ ভাগও করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আড়ম্বরপূর্ণ পোশাকে লোপেজের পোজ দেওয়া দুটি ছবি শেয়ার করে, মণীশ মালহোত্রা লিখেছেন, “একটি সম্মানের জন্য আইকনিক জেনিফার। তার জন্মদিনের জন্য মজাদার ব্রিজেটন থিম পার্টির থিম ছিল। কর্সেট এবং ভিন্টেজ ব্রোকেডের সাথে ভিক্টোরিয়ান স্কার্টের পোশাক তিনি পরেছিলেন। প্রায় ৩,৪৯০ ঘন্টা জুড়ে আমার ৪০ জন কারিগর মিলে এই পোশাকটি বানিয়েছে। পোশাকের সিকুইন থেকে হাত সবেতেই ছিল ফুলের মোটিফ এবং অর্ধ মিলিয়নেরও বেশি ক্রিস্টাল এবং রিং-আকৃতির ধাতব। পোশাকে জটিল শৈল্পিকতা এবং ভারতীয় কারুশিল্প ফুটিয়ে তুলেছি।” মণিশ মলহোত্রা হলেন ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, যার হাতের তৈরি পোশাক পরার স্বপ্ন দেখেন দেশের সমস্ত মহিলার।
এবার সেই তালিকায় যোগ দিলেন বিশ্বখ্যাত পপ তারকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। পোশাকের একটি ভিডিও শেয়ার করেছেন জেনিফার লোপেজও। ভিডিওটিতে সারা রাত জেএলও-এর চিত্রের একটি সংগ্রহ দেখানো হয়েছে, সঙ্গে তিনি অতিথি, অংশগ্রহণকারী এবং পারফর্মারদের নাচের ভিডিও দেখানো হয়েছে। তবে এই মুহূর্তে জেনেফার লোপেজ এবং তাঁর স্বামী বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছে। এমনকী স্ত্রীর জন্মদিনের পার্টিতে যোগও দেননি বেন। তবে বিচ্ছেদের খবরে শিলমোহর দেননি জেনিফার লোপেজ।