Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্যাস ম্যাজিকে বুঁদ দর্শক, সূর্য-দীপাকে কী হারিয়ে দিল ফুলকি, টিআরপির শীর্ষে কে?

চলতি সপ্তাহেই এক বছর পূর্ণ করেছে জগদ্ধাত্রী। শুরু থেকেই ভক্তরা এই সিরিয়ালের মায়াবী বন্ধনে জড়িয়ে রেখেছে নিজেদের। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। সেরা পাঁচে ফিরে এসেছে ‘নিম ফুলের মধু’।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার! চলে এসেছে টিআরপি তালিকা। রীতিমতো লড়াই জমে উঠেছে। স্টার জলসা ও জি বাংলার মধ্যে চলছে জোরদার টক্কর। একদিকে জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী, অন্যদিকে অনুরাগের ছোঁয়া। যাই বলুন, হিটের তালিকায় কিন্তু একেবারে জেঁকে বসে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। মাঝে এই ধারাবাহিককে টপকে সেরার সিংহাসনে বসেছিল জগদ্ধাত্রী, কিন্তু তাকে কিছুতেই ক্লিনবোল্ড করতে পারল না সূর্য-দীপার কেমিস্ট্রি। কিন্তু খুব একটা পিছিয়ে নেই অনুরাগের ছোঁয়া, একেবারে জগদ্ধাত্রীর পিছে পিছে ধাওয়া করছে। এদিকে আবার শুরু থেকেই এই রেসে সামিল হয়েছে ফুলকি। প্রথমস্থান পেতে তিনটি সিরিয়ালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গত সপ্তাহেই টপার পজিশন থেকে জগদ্ধাত্রীকে সরিয়ে সিংহাসন ফিরে এসেছিল অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহে আর নিজের জায়গায় ফিরতে পারল না অনুরাগের ছোঁয়া। একেবারে নিজের ধারেকাছে জায়গা দিচ্ছে না জগদ্ধাত্রী।

আবার চলতি সপ্তাহেই এক বছর পূর্ণ করেছে জগদ্ধাত্রী। শুরু থেকেই ভক্তরা এই সিরিয়ালের মায়াবী বন্ধনে জড়িয়ে রেখেছে নিজেদের। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। সেরা পাঁচে ফিরে এসেছে ‘নিম ফুলের মধু’। ষষ্ঠস্থানে রয়েছে সন্ধ্যাতারা। এদিকে নবমে স্থান অর্জন করে স্লট লিডার ‘কার কাছে কই মনের কথা’। এদিকে চলতি সপ্তাহ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘বিয়ে লাভ আজকাল’। এবার ‘রাঙা বউ’ নতুন চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে আগামী শুক্রবার থেকে স্লট বদল হচ্ছে রামপ্রসাদ-এর। সন্ধ্যে ৬টায় আসছে ‘তোমাদের রাণী’, তাই বিকেল ৫.৩০টায় দেখা যাবে সব্যসাচী-সুস্মিলির এই ড্রামা। সুতরাং বহু জল্পনা-কল্পনার পর শেষ হচ্ছে গুড্ডি।

এবার এক নজরে দেখে নিন টিআরপির সেরা দশের তালিকা-

প্রথম- জগদ্ধাত্রী (৮.১) (জি বাংলা)

দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.০) (স্টার জলসা)

তৃতীয়- ফুলকি (৭.৯) (জি বাংলা)

চতুর্থ- রাঙা বউ (৭.৫) (জি বাংলা)

পঞ্চম- নিম ফুলের মধু (৭.৪) (জি বাংলা)

ষষ্ঠ- সন্ধ্যাতারা (৭.৩) (স্টার জলসা)

সপ্তম- বাংলা মিডিয়াম (৬.৭) (স্টার জলসা)

অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৬.৬) (স্টার জলসা)

নবম-কার কাছে কই মনের কথা (৬.৫) (জি বাংলা)

দশম- তুঁতে (৫.৯) (স্টার জলসা)

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00