Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালো প্যান্ট-হুডিতে শাহরুখ, সকলের আড়ালে কীভাবে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন

সআরকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তিনি কিছুদিন আগে ওমরাহ করে তাঁর ধর্ম অনুসরণ করেছিলেন এবং এখন তিনি আশীর্বাদ পেতে সবচেয়ে পবিত্র হিন্দু মন্দিরে পৌঁছেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকালেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘পাঠান’-এর প্রথম গান। আগামী ২৫ জানুয়ারী মুক্তি পাচ্ছে ‘পাঠান’। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ৪ বছর পর পর্দায় প্রত্যাবর্তন শাহরুখকে দেখতে মরিয়া ভক্তরা। উত্তেজনা রীতিমতো তুঙ্গে পৌঁছেছে। ‘পাঠান’ মুক্তি পাওয়ার আগেই সকলের আড়ালে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণো দেবীর মন্দিরে পুজো দিয়ে এলেন কিং খান। কিছুদিন আগেই ডাঙ্কির শ্যুটিং শেষ করে সৌদি আরব থেকে ফিরেছেন শাহরুখ। সেখানে থাকাকালীন মক্কায় ওমরাহ করতেও গিয়েছিলেন এসআরকে।

সাদা উত্তরীয় গায়ে শাহরুখের সেই ছবিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল। দেশে ফিরেই পাঠান-এর শুভ কামনার জন্যে জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিতে গেলেন অভিনেতা। যদিও তাঁকে কেউ চিনতে পারেনি। স্থানীয় সংবাদ সংস্থার মতে, শাহরুখ খানকে প্রথমে কাটরাতে দেখা যায়, এরপর তিনি মন্দিরে যাত্রা শুরু করেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি থেকে নামলেন নায়ক। কালো শার্ট-প্যান্ট পরে সকলের সঙ্গে মিশে গেলেন নায়ক। তিনি হুডিতে পুরো ঢাকা ছিলেন। সময়টা হয়তো অনেক রাত ছিল তাই মন্দিরের আশেপাশের চত্বরে কোনও লোকজন দেখা যায়নি। প্রতিবেদনে অনুযায়ী, তিনি প্রথমে কাটরা হোটেলে কিছুক্ষন বিশ্রাম নিয়ে বেলা ১২টার দিকে বৈষ্ণো দেবীর মন্দিরে পৌঁছান।

ছবিতে তিনি সম্পূর্ণরূপে নিজেকে একটি কালো হুডি এবং প্যান্টে ঢেকে রেখেছেন৷ শাহরুখের এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা আবেগপ্রবণ হয়ে পড়েন৷ একজন ব্যবহারকারীর বক্তব্য, “এসআরকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তিনি কিছুদিন আগে ওমরাহ করে তাঁর ধর্ম অনুসরণ করেছিলেন এবং এখন তিনি আশীর্বাদ পেতে সবচেয়ে পবিত্র হিন্দু মন্দিরে পৌঁছেছেন।” অন্য একজন লিখেছেন, “কেবল একজন প্রকৃত ভারতীয়ই প্রতিটি ধর্মকে সম্মান করতে পারে। বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ তারকা ভারতের গর্ব শাহরুখ খান।” এর আগে বিপাশা বসু, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠী সহ বেশ কিছু বলিউড সেলিব্রিটি বৈষ্ণো দেবী মন্দিরে গিয়েছিলেন। তবে ছবি মুক্তির আগে এই প্রথম শাহরুখ পবিত্র মন্দিরে গেলেন।

২১-র সমাবেশে তৃণমূলের সমর্থনে হাজির ‘শাহরুখ’!

শাহরুখের ‘মন্নত’-এ চলছে বেআইনি নির্মাণকার্য, বাদশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

১৯ বছর পর শাহরুখের সঙ্গে জুটিতে রানি, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

মেট গালা’য় ঝড় তুললেন ‘গর্ভবতী’ কিয়ারা, লাঠি হাতে ভক্তদের চমক দিলেন শাহরুখ

ঈদের সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ হয়ে ভক্তদের দেখা দিলেন বলিউডের তিন খান

তারকাখচিত ইডেনে আইপিএলের বোধনে ব্রাত্য ‘মহারাজ’ সৌরভ

শাহরুখ -সলমানের মৃত্যু নিয়ে ভবিষ্যদ্বাণী, নেটা নাগরিকদের রোষে জ্যোতিষী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00