Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চক্রবর্তী পরিবারে খুশির রব! পুত্রসন্তানের বাবা-মা হলেন ঋদ্ধিমা

চক্রবর্তী পরিবারের প্রথম বংশধর তথা গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক কন্যা অনেক আগেই জন্ম নিয়েছে। এ বার পরিবারে দ্বিতীয় বংশধর এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর সুখবর সুখবর! চলতি বছর পয়লা বৈশাখের দিন পরিবারে নতুন সদস্য আসতে চলার কথা জানিয়েছিলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ এবং সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী। সুখবর আসার মাস কয়েক আগে থেকেই কাজকর্ম বন্ধ করে দেন ঋদ্ধিমা ঘোষ। দিন কয়েক আগেই ঋদ্ধিমার সাধ অনুষ্ঠান পালন করেছিলেন সব্যসাচী পরিবার। বৌমার মায়ের অভাব একেবারে বুঝতে দেননি ঋদ্ধিমার শ্বশুরমশাই। যাই হোক, চলেই এলো শুভক্ষণ। 

শনিবার পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা ঘোষ। বাবা হলেন সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই ডেট দিয়েছিলেন চিকিৎসক। সেই মতোই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। নতুন অতিথি আসায় খুশিতে রব রব গোটা চক্রবর্তী পরিবার। তবে এখন মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছেন।

চক্রবর্তী পরিবারের প্রথম বংশধর তথা গৌরবের ভাই অর্জুন চক্রবর্তীর এক কন্যা অনেক আগেই জন্ম নিয়েছে। এ বার পরিবারে দ্বিতীয় বংশধর এল। অবশ্যই খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “আমি খুব খুশি। মা এবং ছেলে দু’জনেই সুস্থ আছে। কবে ছাড়বে ওদের, এখনও জানি না।” এর আগে বাবা গৌরব জানিয়েছিলেন, নতুন অতিথি আসার প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছেন তাঁরা। শেষ কয়েক মাস বিশ্রামেই ছিলেন ঋদ্ধিমা। তবে গৌরবকে অভিনয় চালিয়ে গিয়েছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। তবে আবার কবে পর্দায় ফিরবেন ঋদ্ধিমা? সেই উত্তর অধরা। হয়তো সন্তান বড় হতেই নিজের কাজে ফিরবেন নায়িকা। 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00