কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন গোবিন্দা? জানিয়ে দিলেন স্ত্রী সুনীতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা গোবিন্দা। বুধবার সকালে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন স্ত্রী সুনীতা আহুজা। তিনি বলেন, ‘অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে জেনারেল বেডে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক বা দুদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। সবার আশীর্বাদে তিনি সুস্থ হয়ে উঠেছেন। ‘

মঙ্গলবার সকালে কলকাতা আসার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দা। আর সেই সময়ই আচমকাই অভিনেতার পায়ে গুলি লাগে।এই প্রসঙ্গে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, ‘ তিনি কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময় তাঁর লাইসেন্স করা রিভলবারটি আলমারিতে রাখার সময় তাঁর হাত থেকে পিছলে যায় বন্দুকটি। এরপর বন্দুক থেকে বের হয় গুলি। তাতেই আহত হন অভিনেতা ।‘  

 তৎক্ষণাৎ গোবিন্দাকে  হাসপাতালে ক্রিটিকাল কেয়ারে ভর্তি করানো হয়। এবং অভিনেতার পা থেকে গুলি বের করা হয়েছে ।  আট থেকে দশটি সেলাই পড়েছে গোবিন্দার পায়ে। তবে অভিনেতা এখন অনেকটাই ভালো আছেন। এদিকে গুলি চলার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।  সেই জন্য হাসপাতালে গিয়ে আহত তারকার সঙ্গে দেখা করেছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা।

ধর্মেন্দ্রর প্রেমে পড়েই গোবিন্দাকে বিয়ে, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই কোন সত্য প্রকাশ করলেন সুনীতা?

চলে গেলেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা অচ্যুত পোদ্দার, বয়স হয়েছিল ৯১ বছর

বলিউডে ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পাড়ি প্রখ্যাত অভিনেতা-পরিচালকের

‘অবতার’-এর প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দা, শুনেই হেসে ফেললেন সুনীতা, কিন্তু কেন?

গোঁফ, সঙ্গে দারুণ হেয়ারস্টাইল, নতুন লুকে শোরগোল ফেলে দিলেন গোবিন্দা

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

‘গোবিন্দার কেরিয়ার ধ্বংসের জন্যে দায়ী চারজন, তাঁরা তাঁকে এগোতে দেয়নি’, বিস্ফোরক সুনীতা

হিন্দি ধারাবাহিকে সব্যসাচীপুত্র অর্জুন, উল্টোদিকে নায়িকা কে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]